আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ: নিহত অর্ধশত

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ: নিহত অর্ধশত

তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ফের রক্তাক্ত হয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার দেশটির তিনটি প্রদেশে রাতভর ধরে চলা সংঘর্ষে ৩১ তালেবান সদস্য নিহত হয়েছে। সংঘর্ষে মারা গেছেন নিরাপত্তা বাহিনীর ১৯ সদস্যও।

দেশটিকে এমন সময় এই সংঘাত হলো যখন আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান টানতে তালেবানের সঙ্গে দেশটির সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে।

নানগারহার প্রদেশে মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, নাগরহার প্রদেশের তিনটি জেলায় আফগান সরকার সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে দফায় দফায় হামলা চালায় তালেবানের সশস্ত্র সদস্যরা। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সংঘর্ষে বিভিন্ন জায়গায় ৩১ তালেবান সদস্যও নিহত হন। আহত হয়েছেন উভয়পক্ষের আরও অনেক সদস্য।

সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে তালেবান যোদ্ধাদের নিহত হওয়ার কথা জানানো হলেও তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো হামলা চালানো হয়নি। শত্রুরা হামলা অব্যাহত রেখেছে এবং বন্যা বইয়ে দিচ্ছে আফগান রক্তের।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগান তালেবানের একটি চুক্তি সইয়ের অংশ এই আলোচনা। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটিতে থাকা সব বিদেশি সেনা ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আফগানিস্তানে মার্কিন প্রতিনিধি জালমেয় খলিলজাদ বলেছেন, যদিও এই আলোচনার মাধ্যমে দেশটিতে দীর্ঘদিনের এই যুদ্ধ শেষ হওয়ার আশা জেগেছে, তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত