আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

ভয়েস অব আমেরিকা টিভিতে বাংলাদেশি মারইয়াম মাসুদ

ভয়েস অব আমেরিকা টিভিতে বাংলাদেশি মারইয়াম মাসুদ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিক্সথ গ্রেডের ছাত্রী মারইয়াম মাসুদকে দেখলে তার বয়সী অন্যদের চেয়ে আলাদা করা যাবে না। সে বাস্কেট বল খেলতে এবং বই পড়তে পছন্দ করে। কিন্তু মারিয়াম একজন মুসলিম শিশু ইউটিউবার যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

সম্প্রতি মারইয়াম মাসুদকে নিয়ে একটি প্রতিবেদক করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা টেলিভিশন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের বগুড়া জেলায়। সে এখন মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

‘মারইয়াম মাসুদ’ নামের ইউটিউব চ্যানেলে মারইয়াম কোটি কোটি মুসলিম শিশুকে আরবি পড়তে ও লিখতে শেখাচ্ছে ও অনুপ্রাণিত করছে। কিছু ভিডিওতে মারইয়াম ইসলামী গান গেয়েছে।


ইউটউবে মারইয়ামের ভিডিওগুলো ৭.১ কোটি বারেরও বেশি দেখা হয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে গণমাধ্যমটি আরও জানায়, মারইয়াম মাত্র নয় বছর বয়সে একজন হাফেজে কোরআন হয়েছে।

ভয়েস অব আমেরিকাকে মারইয়াম বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে কোরআন শিখতে ও পড়তে উৎসাহিত করতে চাই। তাদের উচিত ছোটবেলা থেকেই কোরআন পড়া এবং মানবতার কাজে সক্রিয় হওয়া। আমি ইউটিউব ও সামাজিক মাধ্যম ব্যবহার করে এই বার্তা ছড়িয়ে দিচ্ছি।’

মারইয়াম নিউইয়র্ক ভিত্তিক গাইড টিভি ও আইটিভিরও একজন প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। মারইয়াম তার ইউটিউব ভিডিওগুলো নিজেই এডিট করে।

ভবিষ্যতে সে একজন ইঞ্জিনিয়ার ও মুসলিম চিন্তাবিদ হয়ে মানুষের সেবা করে যেতে চায়।

এলএবাংলাটাইমস/ওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত