আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রোমে সিলেটী নাগরী বর্ণমালার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন

রোমে সিলেটী নাগরী বর্ণমালার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন

সিলেটের আদি যুগ ধরে চলে আসা বর্ণমালা নাগরী শুধুমাত্র সিলেটেই সীমাবদ্ধ নয় তা ভারতের আসাম করিমগন্জসহ এক ঐতিহ্যবাহী বর্ণমালা যুগের বদলে নতুন প্রজন্ম থেকে তাহা হারিয়ে যেতে লাগছে এজন্য আমাদেরই অগ্রজরা (Cambridge London www.Sylheti.org.uk)  এই ঐতিহ্যবাহী নাগরী বর্ণমালার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বিশ্বব্যাপি উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট,যুক্তরাজ্য সহ বহিরবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃহত্তর সিলেটবাসী প্রচার করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় গত ৯ই ডিসেম্বর ইতালীর রাজধানী রোমে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আয়োজনে সভাপতিঃঅলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সহসভাপতি মাহবুবুল কাদির ওয়েছ এর তত্ত্বাবধানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটী বর্ণমালা নাগরী ভাষার বই মোড়ক উন্মোচন করা হয়।

এসময় মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সমিতি-ইতালীর সাবেক সভাপতি নূরে আলম ছিদ্দিকী বাচ্চু,প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি-ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নায়েব আলী,বিশেষ অতিথি মহিলা সম্পাদিকা সুমি ইসলাম,বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালীর সভাপতি আরমান উদ্দিন স্বপন,রোম বিডি স্পোটিং ক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রুহুল আমিন,সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম পলাশ,মহিলা সংস্থা ইতালীর সহসভাপতি জেসমিন সুলতানা মিরা,প্রচার সম্পাদক সাহিনা মান্নান, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খৃষ্টান মহিলা সমিতি-ইতালীর সভাপতি রোপালী গোমেজ,জালালাবাদএসোসিয়েন ইতালীর সদস্য মোন্না হোসাইন, মিনহাজ হোসাইন,রুবেল আহমেদ,শাহিন আহমেদ,গোপালগন্জ সমিতি-ইতালীর সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।


এছাড়া ইতালীয়ান, ভারত,চায়না,ফিলিপাইন,ইন্দোনেশিয়ান কমিউনিটির ব্যাক্তিবর্গ বিশেষকরে উপস্থিত সকলের নজর কাড়ে রোমের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের আনন্দ মুখর উপস্থিতি, এসময় রোমের একজন ইতালীয়ান শিক্ষিকা বলেন আমরা সবাই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত্ব পক্ষে একটি করে নাগরী বর্ণমালার বই সংগৃহিত করে রাখবো, সিলেটী নাগরী লিপির উদ্ভাবন হয়েছিল খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। বাংলাভাষার আদি নিদর্শন চর্যাপদ সিলেটের আঞ্চলিক (নাগরী ) ভাষায় লিখিত। ৬০০ বৎসরের পুরোনো এ নাগরী লিপি ।
বৃহত্তর সিলেটবাসীর কাছে জনপ্রিয় এ লিপি চর্চা দেশ বিভাগের পর প্রায় বন্ধ হয়ে গিয়েছিল । বাংলা সংস্কৃতির  পুরোনো এ ঐতিহ্য সাধারণের মাঝে তুলে ধরতে চলছে নিরন্তর গবেষণা ।বর্তমানে সিলেটসহ সারা বিশ্বে প্রায় দেড় কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে ( নাগরী ) সিলেটী ।বর্তমানে  অনেকেই নাগরী লিপির প্রচারে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও  লেখক   ডঃ রেনু লুৎফা, যা আমাদের অনুপ্রাণিত করে । আশা করি আমরা সবাই যার যার অবস্থান থেকে সচেষ্ট হলে নাগরী লিপি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য,  আমারও ফিরে পাব আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এ সম্পদকে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত