আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়ে আলোচনায় বাংলাদেশি ছাত্র!

ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়ে আলোচনায় বাংলাদেশি ছাত্র!

এক কাস্টমারের জীবন বাঁচিয়ে যুক্তরাজ্যে হিরো বনে গেছেন এক বাংলাদেশি যুবক। বিবিসি, ডেইলি মেইলসহ ব্রিটেনের প্রভাবশালী প্রায় সব গণমাধ্যমে ওই যুবকের প্রশংসা করে সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই যুবক বাংলাদেশি নাগরিক। বয়স ২৪। পুরো নাম শেখ নাজমুল হাসান রিফাত।

ব্যাঙ্গোর তন্দুরি নামের যে রেস্টুরেন্টে ঘটনাটি ঘটেছে তার মালিক মৌলভীবাজারের ছেলে মোহাম্মদ মোস্তাকিম রাজা গণমাধ্যমকে জানিয়েছেন, রিফাত ২০১৯ সালে ইংল্যান্ডে আসেন। বাড়ি ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায়। মোস্তাকিম রাজার রেস্টুরেন্টে আড়াই বছর ধরে কাজ করছেন এই তরুণ।


শ্বাসনালীতে খাবার আটকে গেলে এমন একটি পদ্ধতি আছে যা প্রয়োগ ছাড়া তাৎক্ষণিকভাবে ব্যক্তিকে বাঁচানো অসম্ভব। অধিকাংশ মানুষের কাছে এটি অজানা। শ্বাসনালীতে খাবার আটকানোর পর এই পদ্ধতি প্রয়োগ করতে না পারলে ৪ মিনিটে মানুষ মারা যায়! পদ্ধতিটির আবিষ্কারকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে হাইমোলিখ পদ্ধতি।

মানুষের গলা একটা চৌরাস্তা মানে চারটি রাস্তার সংযোগস্থলের মতো। নাক দিয়ে বাতাস যায়, মুখ দিয়ে বাতাস যায়, ভেতর দিয়ে আবার দুটো রাস্তা। সামনের রাস্তাটা শ্বাসনালী, পেছনেরটা খাদ্যনালী। খাবার যাবে খাদ্যনালীতে। খাবার গেলার সময় খুব তাড়াহুড়ো করলে পরিস্থিতিতে শক্ত খাবার শ্বাসনালীতে যেতে পারে। তখন বিশেষ পদ্ধতিতে পেটে নাভির অংশে চাপ দিয়ে সেই শক্ত খাবার চার মিনিটের মধ্যে বের করতে হয়। এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে পিঠে চাপ দিতে হয়।

রোগীর পেছনে গিয়ে কৌশল প্রয়োগকারী ব্যক্তির দুই হাত এক করে নাভিতে প্রথমে নিচে পুশ করে উপরের দিকে প্রেশার দিলে শ্বাসনালী থেকে খাবার বেরিয়ে যায়।

রিফাত ওই ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচান ২৩ মে। সেদিনের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একবারের চেষ্টায় শ্বাসনালী থেকে খাবার বের করতে পারেননি তিনি। অষ্টম চাপে যুবক স্বাভাবিক নিশ্বাস নিতে শুরু করেন। এসময় তার বন্ধুসহ রেস্টেুরেন্টে উপস্থিতি অন্যরা হাততালি দিয়ে রিফাতকে অভিনন্দন জানান। অবশ্য ঘটনার শুরুতে তারা এর গুরুত্ব বুঝতে পারেননি।

রিফাত স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তিনি কাস্টোমারের দিকে তাকিয়ে বুঝে ফেলেন তিনি অস্বস্তিতে আছেন। জ্যাক নামের ওই ব্যক্তির মুখ তখন লাল। চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা। দুই থেকে তিন সেকেন্ডে রিফাত বুঝে যান ঠিক কী হয়েছে। টেবিল থেকে তাকে টেনে পাকস্থলীতে চাপ দেন তিনি। কয়েক বারের চেষ্টায় শ্বাসনালী থেকে চিকেন বেরিয়ে আসে।

রিফাত এই কৌশল শিখেছেন তার বাবার থেকে। ছোটবেলায় তার বাবা এভাবে রিফাতের জীবন বাঁচিয়েছিলেন। ওই কাষ্টোমার জীবন ফিরে পেয়ে রিফাতকে জড়িয়ে ধরেন। পরে তাকে টিপস দেন। তার সাথে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানান।

রিফাত বলেন, ‘প্রথমে আমি টিপস নিতে চায়নি। কারণ আমি একজন মুসলিম হিসাবে মনে করি সাহায্য করলে নিঃস্বার্থভাবে করতে হয়।’ সব শেষে রিফাত বলেন, উনি বেঁচে আছেন তাতেই আমার শান্তি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত