আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

উৎসবমুখর পরিবেশে জেবিএফএস’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

উৎসবমুখর পরিবেশে জেবিএফএস’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

নিউইয়র্কে শুরু নতুন শিক্ষাবর্ষ। নতুন করে নতুন ক্লাশে যাওয়ার জন্য স্কুলগামী শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ—উদ্দীপনা। আর তাই নজুন প্রজন্মদের উৎসাহিত করতে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি  (জেবিএফএস) স্কুল সাপ্লাই বিতরণ করেছে। উৎসবমুখর পরিবেশে গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে জেবিএফএস’র উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বাংলা সিডিপ্যাপ ও আলাগ্রা হোম কেয়ার সার্ভিস—এর কর্ণধার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। খবর ইউএনএ’র।  
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কনভেনর ও জেবিএফএস’র অন্যতম উপদেষ্টা এবং সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা সালেহ আহমেদ, স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী, মেম্বার সেক্রেটারী সৈয়দ আল আমীন রাসেল ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানি।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘রব—রুহুল’ প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক, আশা হোম কেয়ার—এর কর্ণধার ইঞ্জিনিয়ার আকাশ রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে স্কুল সাপ্লাই গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বেলুন, চিপস, জিলাপী আর সিঙ্গারা বিতরণ করা হয়। স্কুল সাপ্লায়ের পাশাপাশি এসব পেয়ে শিশু—কিশোররা আনন্দে মুখরিত করে তোলে ক্যাপ্টেন টিলি পার্ক। এদিকে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা এবং সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।     
অনুষ্ঠানে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তির মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, জেবিএফএস’র উপদেষ্টা ছদরুন নূর, অধ্যাপিকা হুসনে আরা বেগম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও বেলাল আহমেদ চৌধুরী, স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক প্রফেসর শাহাদৎ হাসান, সমন্বয়কারী মোহাম্মদ কামরুল ইসলাম সনি, যুগ্ম সদস্য সচিব এনায়েত মুন্সী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান, সোসাইটির কর্মকর্তা নওশেদ, সাদী মিন্টু, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, ফ্রেন্ডস সোসাইটির কোষাধ্যক্ষ— আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক— বাবুল হাওলাদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক— এস এম সোলায়মান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক— এনায়েত মুন্সী, সাহিত্য সম্পাদক— ফয়সল আলিম, সমাজকল্যাণ সম্পাদক হিমু মিয়া, কার্যকরী সদস্য রাসেক মালিক, লিটন আহমেদ, রেজাউল আলম অপু প্রমুখ।
উল্লেখ্য, জেবিএফএস’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পার্টনার ছিলো শাহ জে ফাউন্ডেশন, সহযোগিতায় ছিলো বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, আশা হোম কেয়ার, ভালো, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবিএম ওসমান গণি ও মইনুল ইসলাম এবং ফাতেমা ব্রাদার্স গ্রুপ।  

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত