আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পেনসিলভেনিয়ায় বাংলাদেশ প্যারেড ও মেলা অনুষ্ঠিত

পেনসিলভেনিয়ায় বাংলাদেশ প্যারেড ও মেলা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আপারডাবীতে গত রবিবার বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার উদ্যোগে পালিত হলো বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২২।


‘বাংলাদেশি প্যারেড এবং মেলা' ঘিরে উৎসবে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশীরা। ঐতিহ্যর স্বাদের সঙ্গে কেনাকাটা, আড্ডাআর আনন্দে বাংলাদেশিদের মহামিলন হয় এই প্যারেড এবং মেলায়।


যদিও এবারের প্যারেডে উপস্থিতিতি ছিল কিছুটা কম। প্যারেড শুরু হয় দুপুর ১ঃ৩০ মিনিটে, আপারডাবীর খামার বাড়ীর পার্কিংলট থেকে এবং শেষ হয় আপারডাবী সিটির প্লে গ্রাউন্ড মাঠে(৬৯ স্টীটে)। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এবং অনেকেই বাদ্যযন্তসহপ্যারেডে অংশগ্রহন করেন। বিশেষ করে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়াস্টেট আওয়ামী লীগ, ট্রাই স্টেট আওয়ামী লীগ এবং চট্রগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়ার অংশগ্রহনছিলো চোখে দেখার মতন।


শেষ বিকালে প্রচুর সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিতে (আপারডাবী সিটির প্লে গ্রাউন্ড মাঠে(৬৯ স্টীটে) মেলা প্রাঙ্গণ হয়েউঠেছিল এক টুকরো বাংলাদেশে।


বাংলাদেশি ঐতিহ্যকে ধরে রাখার সঙ্গে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১২ বছর ধরে এ মেলা হয়ে আসছে।


দিনভর প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। পেনসিলভেনিয়ার বিভিন্ন সিটিসহ আশেপাশের বিভিন্নরাজ্য যেমন নিউজার্সি, ডেলওয়ার এবং নিউ ইর্য়ক থেকেও অনেকে অংশগ্রহন করেন। বিভিন্ন শহরগুলোতে বসবাসরত প্রবাসীবাংলাদেশিরা পরিবার নিয়ে এসেছিলেন মেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী প্রবাসীর উপচেপড়া ভিড় ছিল।


হরেক রকমের ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের পসরা সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তুলেন সৌখিন প্রবাসী দোকানিরা। বুটিক, মৃৎ ও হস্তশিল্প, পোশাক, জুয়েলারিসহ রকমারি স্টলের পাশাপাশি ছিল দেশীয় স্বাদের খাবারের দোকান। দোকানিরা জানান, বাংলাদেশি ছাড়াও অন্য দেশের প্রবাসীরাও মেলায় এসে কেনাকাটা করছেন। বেশি বিক্রি হয়েছে পোশাক ও দেশি খাবার।

 



বিনোদনের জন্য ছিল স্হানীয় শিল্পীদের অংশগ্রহনের মাধ্যমে নাচ এবং তারকাশিল্পীদের বর্ণাঢ্য সংগীতায়োজন। মেলায় মূলআকর্ষণ ছিল সংগীত শিল্পী রিজিয়া পারভিন। স্হানীয় শিল্পীদের মধ্য ছিলেন জলি দাশ, জুমা দাশ, শিলা আজিজ, সালমানখন্দকার, উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রনো নেওয়াজ, নাজু আকন্দ, মুকঅভিনয় শিল্পী তুহিন এবংএকসময়ের চলচিত্রের শক্তিশালী অভিনেতা আহম্মেদ শরিফ।

সন্ধ্যার পরে মঞ্চে আসেন রিজিয়া পারভিন।


নিউইয়র্কের পরে আপারডাবীতে এত বাংলাদেশিদের উপস্থিতি দেখে দারুণ উচ্ছ্বাসিত হন শিল্পীরা।

শিল্পীরা একে একে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় নেচে গেয়ে পুরোটা সময় মঞ্চ মাতিয়ে রাখেন। আনন্দউন্মাদনায় মেতে উঠেছিলেন বাংলাদেশিরা দর্শকরা।


মেলায় আকর্ষণীয় লটারী ড্রতে ছিল গাড়ি, বিমান টিকেট, ল্যাপটপ ও টেলিভিশনসহ আকর্ষণীয় সব পুরস্কার।


পেনসিলভেনিয়ায় এমন একটি প্যারেড এবং মেলার আয়োজন করার জন্য বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ারকর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত