আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গতরোববার ২৩শে অক্টোবর ২০২২ সিডনির লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে। পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষণা করে ২০২২-২০২৪ সালের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় সর্বজনের সম্মতিক্রমে। নতুন কমিটির সভাপতি রহমতুল্লাহ, সহ-সভাপতি কাজী সুলতানা শিমি, সহ-সভাপতি মোঃ শফিকুল আলম, এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডঃ শাখাওয়াত নয়ন, এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রহমতুল্লাহ। শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসীদের দেশটির প্রথম জাতি হিসেবে স্বীকৃতিপত্র পাঠ করেন বেলাল হোসাইন। এরপর অনলাইনে সংযুক্ত হয়ে বাজেট পেশ করেন কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ খোকন এবং সংগঠনের বাৎসরিক রিপোর্ট পেশ সাধারন সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল।অতঃপর সভাপতি রহমতউল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেএসবিএস বাংলা রেডিওর সাবেক প্রধান ও জন্মভূমি টিভি’র কর্ণধার আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন।

অস্ট্রেলিয়া প্রবাসীসাংবাদিক, কলামিস্ট, লেখক, রেডিও, টিভি, সংবাদপত্রের সম্পাদক, এবং অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব’-এ মুলতঃ মিডিয়াকর্মী, ফ্রি ল্যান্স লেখক ও ফটো সাংবাদিকগণঅন্তর্ভুক্তরয়েছেন। নির্বাচন কমিশনার সকলের উপস্থিতে সিলেকশনের মাধ্যমে ২৪ সদস্য বিশিষ্ট সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ ঘোষণা করেন।নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেনঃ

১.সভাপতি:
মো:রহমত উল্লাহ(সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা)
২.সহ-সভাপতিঃ
ক)কলামিস্ট কাজী সুলতানা শিমি(ফ্রিল্যান্স লেখক ভোরের কাগজ/আনন্দ বাজার)
খ)মোঃ শফিকুল আলম (বাংলাকথা)
৩.সাধারন সম্পাদক:
ইকবাল ইউসুফ টুটুল (সম্পাদক, প্রবাসবাংলা)
৪.যুগ্ন-সাধারণ সম্পাদক:
ক)ড. শাখাওয়াত নয়ন (কলামিস্ট)
খ.সোলেইমান দেওয়ান (প্রকাশক প্রভাতফেরী পত্রিকা)
৫.কোষাধক্ষ্য :
মো: আবুল কালাম আজাদ খোকন (সম্পাদক নবধারা নিউজ)
৬.সাংগঠনিক সম্পাদক:
এস এম আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি প্রতিনিধি)
নির্জন মোশারফ (বাংলাভিশন, ঢাকা পোস্ট)
আকাশ দে (আরটিভি)
৭.গণসংযোগ সম্পাদক: বেলাল হোসাইন (সম্পাদক নিউজ এস ২৪.কম)
৮.সাংস্কৃতিক সম্পাদক: এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন)

এছাড়াও এই কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: কলামিস্ট আবুল হাসনাত মিল্টন, সম্পাদক আল নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা), সম্পাদক আবু তারিক (সিডনি বেঙ্গলিজ), শিমুল শিকদার (সিনেমাটোগ্রাফার), সজিব এ চৌধুরী (সিনেমাটোগ্রাফার), সম্পাদক আব্দুল মতিন সিডনিবাসী-বাংলা), সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া), মারিয়া মুন ( ডিবিসি নিউজ), কলামিস্ট নাদেরা নদী, সম্পাদক আসলাম মোল্লা (বাংলাবার্তা) আসওয়াদুল বাবু (জন্মভূমি), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব)।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত