আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শনিবার শুরু হচ্ছে ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা

শনিবার শুরু হচ্ছে ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা

শনিবার প্রবাসী বাঙ্গালীদের মাঝে বাংলা বই এবং বাংলা সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে বৃহত্তর ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলা। ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস বলরুমে অনুষ্ঠিতব্য দু'দিনের এই বইমেলার এবারের শ্লোগান "বিশ্বজুড়ে বাংলা বই"।

এবারের বইমেলার প্রধান সমন্ময়ক আতিয়া মাহজাবিন মিতু জানান, বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। সাহিত্যিক ও কবি আসাদ চৌধুরী, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমাম, লেখা, গবেষক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী , গবেষক ও কবি হাসান মাহমুদসহ প্রখ্যাত কবিগণ এবং বইমেলার প্রধান উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার এবারের বইমেলায় উপস্থিত থাকবেন।

এবারের  বইমেলায় ঘরে বাংলা চর্চা, বাংলা ভাষায় অবাঙালিদের অবদান, এপার বাংলার সাহিত্য ওপার বাংলার সাহিত্য থেকে স্বতন্ত্র কেন, বাংলা গদ্য সাহিত্য- বর্তমান অবস্থা, বাংলা সাহিত্যে অবাঙালিদের অবদান, কবিতায় ছন্দ তত্ত্ব, বেগম রোকেয়া: প্রথম সার্থক কল্পবিজ্ঞান রচয়িতা, খেলার ছলে পড়া, অজানা একাত্তর, স্থাপত্যের চোখে ভাষা আন্দোলন এবং বাঙ্গালী চেতনা, জনপ্রিয় সাহিত্য বনাম উঁচু মানের সাহিত্য-দেশের সাহিত্য পুরস্কারগুলো বিতর্কের সম্মুখীন কেন ইত্যাদি বিষয়ের উপর সেমিনারের পাশাপাশি প্রায় অর্ধশত লেখক ও কবিদের সাথে তাদের লেখা বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
 
এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, গানের ছোঁয়ায় কবিতা, কবিতা পাঠ, ক্লেমেন্ট, শব্দ অংকন, মেরি স্টেলা, পুঁথিপাঠ, শ্রুতি নাটক, কবির কণ্ঠে কবিতা, রবীন্দ্র সঙ্গীত, প্রেম ও প্রকৃতিতে রবীন্দ্রনাথ, বাংলা গান, হারানো দিনের সুর, রাগাশ্রয়ী গান, দেশের গান-প্রেমে, দ্রোহে, হৃদয়ে স্বদেশ, আমার বাংলাদেশ প্রদর্শিত হবে। এছাড়াও স্বল্প দৈর্ঘ ছবি: দ্রোহ (রিভোল্ট), ডকুমেন্টারি ফিল্ম: একাত্তর, মাতৃভাষা (Mother Tongue), নারীর অধিকার নিয়ে নির্মিত  স্বল্প দৈর্ঘ ছবি "নারী" এবং একাত্তরের ওপরে নির্মিত  ছবি "নাওফিল" প্রদর্শিত হবে।

মিতু জানান, এবারের বইমেলার অন্যতম আকর্ষণ হচ্ছে -  বইমেলায় আগতরা প্রখ্যাত কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে সকালের চা প্রাতরাশে আলাপচারিতার সুযোগ পাবেন!

পারিবারিক ছুটিতে এসে বইমেলা উপভোগ এবং রাজধানীর ঐতিহাসিক স্থান পরিদর্শণের সুযোগ গ্রহণ করতে ডিসকাউন্ট মূল্যে হোটেল হলিডে ইন এক্সপ্রেসে অবস্থানের সুবিধা পাবেন বলে তিনি আরও জানান।  

বৃহত্তর ওয়াশিংটন ডিসি'র ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ইনক (ডুয়াফি), বাংলা ইশকুল, বর্ণমালা, বিসিডিডিআই বাংলা স্কুলসহ বিভিন্ন সংগঠন এবারের বইমেলায় অংশগ্রহণ করবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]




শেয়ার করুন

পাঠকের মতামত