আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার জেল হত্যা দিবস পালন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার জেল হত্যা দিবস পালন

জেল হত্যা দিবস উপলক্ষে আজ সোমবার আমস্টারডামের “বোঁটেকরাই” হল রুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সভাপতি ডেভিড রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মিলন বাচ্চু পরিচালনায় শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা যথাক্রমে জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন আহমদ, জনাব ক্যাপ্টেন এম মনসুর আলী, জনাব এ এইচ এম কামরুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিড়বতা পালন করা হয়।
জাতীয় জেল হত্যা দিবসের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সভাপতি ডেভিড রহমান ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ড শাখার প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ খান।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন হল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার উপদেষ্টা কমিটির সদস্য মিসেস সালমা ইব্রাহিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক ইকরামুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক উপল হাসান, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, হল্যান্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক জসিমমৃধা, সম্রাট মৃধা ও প্রমুখ।সভার দ্বিতীয় পর্যায়ে কবিতা আবৃতি করে শোনান বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উপল হাসান।
সকল প্রতিকুলতা অতিক্রম করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যে ভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য বক্তারা বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সভাপতি ডেভিড রহমানের ভুয়াশী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সভাপতি ডেভিড রহমান বলেন, “জাতীয় চার নেতাকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আওয়ামীলীগকে ২১ বছর ক্ষমতার বাহিরে থাকতে হতো না এবং বাংলাদেশকে উলটো পথে হাঁটতে হতো না।
পঁচাত্তরের পরবর্তী ২১ বছর সেনা শাসন আমলে একাত্তরের চেতনাকে বিনষ্ট করার অনেক প্রচেষ্টা হয়েছে। একাত্তরের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা আসলে দেশ প্রেম ছাড়া আর কিছুই না। দেশপ্রেম যে কত শক্তিশালী হতে পারে তার প্রমাণ আমাদের স্বাধীনতা অর্জন। বঙ্গবন্ধু তার নেতৃত্বের মাধ্যমে বাংলার আপামর জনগনের মাঝে তীব্র দেশ প্রেমের চেতনা জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন বলেই সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছিল”।
তিনি আরও বলেন– “বঙ্গবন্ধু সহ তার ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা এবং ৩০ লক্ষ শহীদের রক্তকে তখনই সম্মান করা হবে যখন আমরা বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হবো”।
প্রধান অতিথির বক্তব্যে হল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ড শাখার প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ খান বলেন, “দেশে আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এবং আমাদের এই ঐক্য দেশেও বিদেশে ধরে রাখতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী রাজাকারেরা যাতে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত না করা সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি জঙ্গি বিরোধী অবস্থানেও আমাদের সোচ্চার থাকতে হবে বলে সবাইকে আহ্বান জানান”। মাতৃভূমির প্রতি বঙ্গবন্ধু এবং তার ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা যেন আমরা কেউ কোন দিন ভুলে না যাই সেই বিষয়টি তিনি সবাইকে স্বরণ করিয়ে দেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার উপদেষ্টা কমিটির সদস্য মিসেস সালমা ইব্রাহিম বলেন,“দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমাদের সকলের দেশের সংস্কৃতি ও সরকারের উন্নয়নের কথা বিদেশে বেশি করে সামাজিক ভাবে প্রচার করতে হবে”।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল হক পলাশ বলেন, “জাতি চিরদিন মুক্তিযুদ্ধের সংগঠক এই জাতীয় চার নেতাদের শ্রদ্ধার সাথে স্বরন করবে। আমরা তাদের ঋণ কোন দিন শোধ করতে পারবো না”।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সহ-সভাপতি মিলন বাচ্চু বলেন –“আমরা বিগত দিনের মত ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখাকে আরো মজবুত করে তুলবো। দেশে সাম্প্রদায়িকতা মাথা চারা দিয়ে উঠেছে যাদের প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই”।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যার কারণে আমরা প্রবাসেও সম্মানের সাথে গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধু এবং জাতির চার নেতার স্বপ্নের সোনার বাংলা সে দিন আর বেশি দূরেনয়। আমরা দেখতেই পারছি বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে”।
হল্যান্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক জসিম মৃধা বলেন, “আগামী দিনে নেদারল্যান্ডস আওয়ামীলীগকে সু সংগঠিত করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখা সহ ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে”।
জাতীয় জেল হত্যা দিবসে অন্যান্যদের উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস আওয়ামীলীগের সহ সভাপতি এছিয়ান মেনন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক সম্রাট মৃধা, জিয়া হাসান ও প্রবাসী বাংলাদেশী ছাত্র আহমেদ রাতুল।

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত