আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের থাকার সময়সীমা বাড়ছে নয় মাস

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের থাকার সময়সীমা বাড়ছে নয় মাস

'টেম্পোপারি প্রটেক্টেড স্ট্যাটাস' এর অন্তর্ভুক্ত ছয় দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা নয় মাস বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বর্ধিত সময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবে এসব অভিবাসীরা।

বুধবার (৯ ডিসেম্বর) দ্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এই ঘোষণা দিয়েছে। এর ফলে হাইতি, এল সেলভাদোর, নেপাল, হন্ডুরাস, নেকারাগুয়ার ৩ লাখ বাসিন্দা যুক্তরাষ্ট্রে আরো নয় মাস থাকতে পারবে৷

মূলত যুদ্ধবিদ্ধস্ত ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার জন্য আইনী লড়াই করতে হয়।

তবে ডোনাল্ড ট্রাম্প এসব অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতারণ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। বারাক ওবামার 'ডাকা' কর্মসূচি বাতিলের ঘোষণাও দেয় ট্রাম্প প্রশাসন৷ পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত এই সিদ্ধান্ত স্থগিত হয়।

ক্ষমতায় বসে অবৈধ অভিবাসীদের এই বিষয়টি 'গভীর পর্যবেক্ষণ' করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে নববির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন৷

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত