আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

করোনা: যুক্তরাষ্ট্রে বেড়েছে কর্মহীনের সংখ্যা

করোনা: যুক্তরাষ্ট্রে বেড়েছে কর্মহীনের সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। আর মহামারির এই ধাক্কা লেগেছে দেশটির অর্থনীতিতেও। ফলে চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দ্য লেবার ডিপার্টমেন্ট জানায়, যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ এখন কর্মহীন অবস্থায় রয়েছে।

গত সপ্তাহে কর্মহীন ভাতার জন্য যুক্তরাষ্ট্রে আবেদন জমা পড়েছে ৮ লাখ ৫৩ হাজার। এর আগের সপ্তাহে আবেদন পড়েছিলো ৭ লাখ ১৬ হাজার। দেখা যাচ্ছে ক্রমবর্ধান ভাবে কর্মহীন বাসিন্দার সংখ্যা বাড়ছে দেশটিতে। করোনার সংক্রমণ শুরু র আগে মাত্র ২ লাখ ২৫ হাজার বাসিন্দা কর্মহীন ছিলো দেশটিতে।

মূলত, সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানের উপর বিরূপ প্রভাব পড়েছে। এর কারণে চাকরিহীন হয়েছে নতুন আরো অনেক বাসিন্দা। এছাড়া থ্যাংকসগিভিং হলিডেসহ অন্যান্য অনেক খাতে খরচ কমিয়েছেন বাসিন্দারা। ফলে স্বাভাবিকভাবেই অর্থনীতির উপর চাপ পড়েছে।

জনবহুল ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মহীন ভাতার আবেদন পড়েছে ৪৭ হাজার, ইলোনয়তে নতুন কর্মহীন ভাতার আবেদন পড়েছে ৩১ হাজার, নিউ ইয়র্কে আবেদন বেড়েছে ১৭ হাজার, জর্জিয়া বেড়েছে ১৩ হাজার। তবে কিছু রাজ্যে বিধিনিষেধ আরোপ না করলেও কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। টেক্সাসে কর্মহীন ভাতার আবেদন ২০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার।

এদিকে, কর্মহীন বাসিন্দাদের প্রণোদনার ভাতা বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। হাউজ অব কংগ্রেস এখনো ভাতার পরিমাণ নির্ধারণে একমত হতে পারেনি। ফলে ভাতার ১২০০ ডলার কবে কর্মহীনরা পাবেন, এই বিষয়ে কিছুই ঠিক হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত