আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনায় যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে হাজার হাজার কোটি ডলার!

করোনায় যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে হাজার হাজার কোটি ডলার!

ছবি: এলএবাংলাটাইমস

করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পত্তি বেড়েছে ১ লাখ ১০ হাজার কোটি ডলার। অপরদিকে দরিদ্রের কাতারে চলে গেছেন লাখ লাখ বাসিন্দা।

করোনা শুরু হওয়ার পর থেকে দেশের বিলিয়নিয়ার ধনকুবেরদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ আগের চেয়ে ৪০ শতাংশ বেড়ে গেছে। যার পরিমাণ ১ লাখ ১০ হাজার কোটি ডলার।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) গবেষণা তথ্যটি গণমাধ্যমে প্রকাশ করেছে পলিসি স্টাডিজ এন্ড আমেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেস।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, অনেক বিলিয়নিয়ার তাদের ব্যবসা টিকিয়ে রাখার পাশাপাশি বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন। এর মধ্যে স্টক মার্কেটে শেয়ারের অর্থ বেড়ে যাওয়ায় এই সম্পত্তি হস্তগত হয়েছে তাদের।

টেসলার প্রধান ইলস মাস্ক একাই সম্পত্তির পরিমাণ বাড়িয়েছেন ১৫ হাজার ৫০০ কোটি ডলার। মূলত টেসলা কোম্পানির শেয়ারমূল্য আকাশচুম্বী বেড়ে  যাওয়ায় এই পরিমাণ সম্পত্তি বেড়ে গেছে তাঁর।

গবেষণায় আরো দেখা গেছে, ২০২০ সালের মার্চ ১৮ এর পর থেকে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন ৬৪ জন।

আমেরিকার ৬৬০ জন বিলিয়নিয়ারের মোট সম্পত্তি রয়েছে ৪ লাখ ১০ হাজার কোটি ডলার। দেশের ৫০ শতাংশ বাসিন্দার যে পরিমাণ অর্থ রয়েছে, এর তিন ভাগের দুই ভাগ অর্থই তাদের কাছে রয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদেরা বলছেন, করোনার ফলে দেশে সম্পত্তির বৈষম্য আরো প্রকট আকার ধারণ করেছে৷

২০২০ সালের শেষ ছয় মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে নতুন করে ৮০ লাখ বাসিন্দা করোনার কারণে দরিদ্রের খাতায় নাম লিখিয়েছেন।

করোনার প্রথমদিকে স্টিমুলাস চ্যাকের অর্থ প্রাপ্তির কারণে দারিদ্র‍্যের হার কমলেও দ্বিতীয়ধাপে দারিদ্র‍্য বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কৃষ্ণাঙ্গ বাসিন্দারা। গত বছরের জুনের পর তাদের মধ্যে দারিদ্র‍্যের হার বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, আরিজোনা ও মিসিসিপি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত