আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কৃষিকর্মীদের গ্রিন কার্ড প্রদান: হাউজে বিল পাশ

কৃষিকর্মীদের গ্রিন কার্ড প্রদান: হাউজে বিল পাশ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত বৈধ কাগজপত্রহীন কর্মীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে প্রণীত বিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাশ হয়েছে। এখন এই বিলটি হাউজ অব সিনেটে ভোটাভুটির জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ফার্ম ওয়ার্কফোর্স মডার্নাইজেশন এক্ট নামের এই বিলটি ২৪৭-১৭৪ ভোটে পাশ হয়েছে হাউজে। বিলটির পক্ষে ডেমোক্রেটিকদের সাথে ৩০ জন রিপাবালিকান ভোট দিয়েছেন। অপরদিকে বিলটির বিপক্ষে একজন ডেমোক্রেটিক ভোট দিয়েছেন।

একই দিনে আমেরিকান ড্রিম এন্ড প্রমিজ ড্রিম এক্টের আরেকটি বিল পাশ করেছেন আইন পরিষদের সদস্যরা। বিলগুলোর বিরোধিতা করতে রিপাবলিকানদের দলনেতার পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি।

আমেরিকান ড্রিম এন্ড প্রমিজ এক্ট: গত দুই বছরের মধ্যে কমপক্ষে ১৮০ দিন যুক্তরাষ্ট্রের কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত কোনো কাজে যুক্ত ছিলেন এবং তিনি যদি সার্টিফাইড এগ্রিকালচার ওয়ার্কার হোন, তবে তাকে টেম্পোরারি স্ট্যাটাস বা গ্রিন কার্ড দেওয়া হবে বলে এই বিলে প্রস্তাবনা রাখা হয়েছে। একই সাথে তাদের স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে।

এই বিলের মাধ্যমে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত থাকা শ্রমিকেরা ১ হাজার ডলার জরিমানা প্রদান করে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। একই সাথে তাদের পূর্ব কাজের অভিজ্ঞতার সূত্র ধরে কৃষিক্ষেত্রে কাজ করার জন্য গ্রিন কার্ড দেওয়া হবে।

এই বিল পাশ হলে বিদেশী শ্রমিকেরাও এইচ-টুএ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষিক্ষেত্রে কাজের সুযোগ পাবে।

সাধারণত বৈধ কাগজপত্রহীন কৃষিকর্মীদের কাজের সুযোগ ও বেতন প্রায়ই তুলনামূলক কম হয়ে থাকে। একই সাথে তাদের হেলথ ইন্সুরেন্স না থাকার কারণে স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। করোনা মহামারিতে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্তদের মধ্যে এবার অনেক সংক্রমণ দেখা দিয়েছে।   

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত