আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দক্ষিণ সীমান্ত সংকট নিরসনে বাইডেন প্রশাসনের পদক্ষেপ

দক্ষিণ সীমান্ত সংকট নিরসনে বাইডেন প্রশাসনের পদক্ষেপ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দক্ষিণে ইউএস-ম্যাক্সিকো সীমান্তে সৃষ্টি হয়েছে অভিবাসী সংকট। প্রা প্রতিদিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ-প্রত্যাশী অভিবাসী ও অভিভাবকহীন শিশুদের সংখ্যা বাড়ছে সীমান্তে। আর এর প্রভাব পড়ছে সীমান্তের আশ্রয়কেন্দ্রগুলোতে। এই করোনা মহামারির সময়েও সক্ষমতার চেয়ে বেশি সংখ্যক অভিবাসীকে একত্রে থাকতে হচ্ছে। এছাড়া অভিবাসীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সীমান্ত রক্ষীরাও।

দক্ষিণ সীমান্তের সংকট মোকাবেলায় ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বাইডেন প্রশাসন। পাশাপাশি অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ করে সংকট মোকাবেলায় নিত্যনতুন পথ খুঁজছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এরই প্রেক্ষিতে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ম্যাক্সিকো ও গুয়াতেমালার সরকারের সাথে অভিবাসী সংকট নিরসনে আলোচনা শুরু করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রে প্রবেশ-প্রত্যাশীদের সীমান্তের দিকে না আসতে সতর্ক করছেন সীমান্ত রক্ষীরা। যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করতে সীমান্তের দিকে না এসে অন্য উপায় অবলম্বন করতে পরামর্শও দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসার পর থেকেই সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সীমান্তরক্ষীরা। তাই অভিবাসীদের চাপ কমানোর উপায় নিয়ে সোমবার (২২ মার্চ) খসড়া তৈরি করে বাইডেন প্রশাসন। ইতোমধ্যে অভিবাসী সংকট নিরসনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের চাপের মুখে আছে বাইডেন প্রশাসন। অপরদিকে সীমান্ত সমস্যা নিরসন ও অভিবাসীদের চাপ কমানোর জন্য রিপাবলিকানদের পাশাপাশি অনেক ডেমোক্রেটিকরাও বাইডেন প্রশাসনকে সমালোচনার মুখে রেখেছেন।

তবে সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে সীমান্তে আসা অভিভাবকহীন শিশুদের নিয়ে। সীমান্ত থেকে শিশুদের ফিরিয়ে দেওয়ার নিয়ম না থাকায় বাড়তি আশ্রয়কেন্দ্রগুলোতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সম্প্রতি আশ্রয়কেন্দ্রের একটি ছবি প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর হেনরি কুয়েল্যার। ছবিতে দেখা যায়, আশ্রয়কেন্দ্রের মেঝেতে একসাথে অনেক শিশু শুয়ে আছে। এদের মধ্যে অনেকে অস্থায়ী ফয়েল দিয়ে তৈরি বিছানায় আছে, অন্যদের শুধু মেঝেতে থাকতে হচ্ছে।

এসব সৃষ্ট সংকট মোকাবেলায় জোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজের সেক্রেটারি জেন সাকি জানান, সীমান্তে অভিবাসীদের সংখ্যা কমাতে ম্যাক্সিকো ও গুয়াতেমালার সরকারের সাথে আলোচনা শুরু হয়েছে। একই সাথে অভিবাসীরা সীমান্তের দিকে যেনো না আসেন- সেজন্য রেডিও’র মাধ্যমে বিভিন্ন ভাষায় সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। ব্রাজিল, এল স্যালভেদোর, গুয়াতেমালা ও হন্ডুরাসের বাসিন্দাদের উদ্দেশ্যে মূলত এসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

একই সাথে বাইডেন প্রশাসনের সোমবারের আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছে এমন এক সূত্র জানিয়েছে, যেসব অভিবাসীরা রাজনৈতিক আশ্রয়ের জন্য সীমান্তে আসতে চাইছেন, তাদের আবেদন শারীরিক উপিস্থিতি ছাড়াই গ্রহণের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত