আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বন্দুক আইন কঠোর করতে চান বাইডেন, রিপাবলিকানদের বিরোধীতা

বন্দুক আইন কঠোর করতে চান বাইডেন, রিপাবলিকানদের বিরোধীতা

ছবি: এলএবাংলাটাইমস

গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে ঘটেছে বেশ কয়েকটি বড়সড় বন্দুক হামলার ঘটনা। এতে আবারো জোরেসোরে সামনে এসেছে বন্দুক নিয়ন্ত্রণের আইন কঠোরতার বিষয়টি।

এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্রেটিক আইনপ্রণেতারা ক্যাপিটল হিলে মঙ্গলবার (২৩ মার্চ) বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন জারির কথা জানান। তবে তৎক্ষণাৎ বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে বিরোধিতা করেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

প্রেসিডেন্ট জো বাইডেন সিনেট অধিবেশনে অ্যাসাল্ট বন্দুক বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করতে বলেন এবং বন্দুক বিক্রির সময় অবশ্যই ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে নেওয়ার দাবি করেন। তিনি বলেন, ‘এটি কমন সেন্স এর ব্যাপার, বন্দুক আইন কঠোর করলে ভবিষ্যতে আরো অনেক প্রাণ রক্ষা পাবে’।

তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বা দলীয় এজেন্ডা নয়। এটি আমেরিকানদের ইস্যু। আমাদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে’।

তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত বন্দুক আইন কঠোর ও অ্যাসাল্ট রাইফেল বিক্রি নিষিদ্ধের বিরোধিতা জানিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। বরাবরের মতোই রিপাবলিকানরা দাবি করে আসছেন, সহিংসতা কমাতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। বন্দুক আইন কঠোর করার কোনো প্রয়োজন নেই।

সিনেটের রিপাবলিকানদের দ্বিতীয় প্রধান নেতা সাউথ ডাকোটার সিনেটর জন ঠুনে বলেন, ‘আমরা এমন কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নই যেটি মূল সমস্যার সমাধান করতে পারবে না বরং অন্যান্য আরো সমস্যা উস্কে দিবে’।

বন্দুক আইন কঠোর করার ব্যাপারে অনেক আগে থেকেই দ্বিধাবিভক্ত রয়েছে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা। ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার পরেও বন্দুক আইন কঠোর করতে ব্যর্থ হোন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই হামলায় ২০ জন শিশু ও ছয়জন প্রাপ্ত বয়স্ক বাসিন্দার মৃত্যু হয়েছিলো। তবে রিপাবলিকানদের বাঁধার মুখে সেবারও বন্দুক আইন কঠোর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি ডেমোক্রেটিকরা।

সিনেটর থাকা অবস্থায় ১৯৯৪ সালেই অ্যাসাল্ট রাইফেল বিক্রি বন্ধের ব্যাপারে সমর্থন দিয়েছিলেন জো বাইডেন। তবে পরবর্তীতে এই আইন কিছুদিন পর বাতিল হয়ে যায় এবং পুনরায় পাশ করানো যায়নি। এরপর থেকে বন্দুক আইন কঠোর বিষয়ে অন্যান্য আইনগুলোতেও সমর্থন জানিয়ে এসেছেন জো বাইডেন।

প্রসঙ্গত, গত সাতদিনে যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি বড় ধরণের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই জর্জিয়ার এশিয়ান স্পা শপে বন্দুক হামলা চালানো হয়। এতে ছয় এশিয়ান নারীসহ আরো দুইজন শ্বেতাঙ্গ মারা যান। এরপর দুইদিন আগে কলোরাডোতে একটি শপিং সেন্টারে বন্দুক হামলা চালায় এক বন্দুকধারী। এতে এক পুলিশ সদস্যসহ দশজনের মৃত্যু হয়।  

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত