আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মায়ানমারের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

মায়ানমারের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

মায়ানমার মিলিটারি নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার। মায়ানমারে চলমান গণতন্ত্র বিরোধী দমনপীড়ন ও গত ১ ফেব্রুয়ারি ঘটা সামরিক অভ্যুত্থানের জেরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বাইডেন প্রশাসনের সাথে সংশ্লিষ্ট দুইটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

সূত্র দুইটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ মার্চ) ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট মায়ানমার ইকোনমিক কর্পোরেশন (এমইসি) এবং মায়ানমার ইকোনমিক হোল্ডিং লিমিটেড (এমইএইচএল) এর উপর নিষেধাজ্ঞা জারি করবে। একই সাথে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠান দুইটির সকল সম্পত্তি ও ব্যাংক লেনদেন বাজেয়াপ্ত করা হবে।

নিষেধাজ্ঞার বিষয়ে এমইএইচএল এর জেনারেল ম্যানেজার হ্লা ম্যায়ো ই-মেইল বার্তায় জানান, ‘আমরা এখন শুধু ব্যবসাতে মনোযোগ দিতে চাইছি। এই বিষয়ে আমাদের বলার কিছু নেই’। অপরদিকে এমইসি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত ফেব্রুয়ারির ১ তারিখে মায়ানমারের জেনারেল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেই। একই সাথে গত নভেম্বরে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক দলের নেতা অং সান সূচিকে আটক রাখা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর দাবি, ‘নভেম্বরের নির্বাচনী ভোট জালিয়াতি এবং দূর্নীতি হয়েছে’।

এই সামরিক অভ্যুত্থানের জেরে মায়ানমারে শুরু হয়েছে তীব্র আন্দোলন। আর আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে মায়ানমার মিলিটারি। এখন পর্যন্ত ২৭৫ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এছাড়া মায়ানমার মিলিটারির বিরুদ্ধে শিশু মৃত্যুর মতও অভিযোগও উঠেছে।

এদিকে, এসবের জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ১১ ফেব্রুয়ারি মায়ানমার মিলিটারির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশে সই করেন। একই সাথে নিউ ইয়র্ক ফেডের অধীনের থাকা মায়ানমার সেন্ট্রাল ব্যাংকের ১ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বাইডেন। সামরিক অভ্যুত্থানের পর-পরই এই অর্থ উত্তোলণের চেষ্টা করেছিলো মায়ানমার মিলিটারি।

এখন পর্যন্ত মায়ানমারের সেনাদ প্রধান ও তাদের সন্তানদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউএস, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত