আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চতুর্থ নাগরিক প্রণোদনা নিয়ে ঘোষণা আসতে পারে শীঘ্রই

চতুর্থ নাগরিক প্রণোদনা নিয়ে ঘোষণা আসতে পারে শীঘ্রই

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য বিভিন্ন উপায়ে নাগরিক সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতাইয় যুক্তরাষ্ট্রে চতুর্থ নাগরিক প্রণোদনা আসতে পারে শীঘ্রই।

ইতোমধ্যে চতুর্থ নাগরিক প্রণোদনা ও বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে আইনপ্রণেতারা কাজ শুরু করেছেন বলেও জানা গেছে। এপ্রিল মাসে চতুর্থ নাগরিক প্রণোদনা বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা আসতে পারে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক বিপর্যয়ে পড়া বাসিন্দাদের জন্য তিন দফা নাগরিক প্রণোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রণোদনা ১ হাজার ৯০০ কোটি ডলার কিছুদিন আগেই পাশ হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন আরো তিন ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ নিয়ে কাজ করার জন্য আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন। এই প্রণোদনা প্যাকেজে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থানের সৃষ্টি ও সামাজিক বৈষম্য দূর করতে প্রাধান্য দেয়া হবে। এছাড়া আবারো স্টিমুলাস চেক দেওয়া যায় কী না, সেই বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। এছাড়া তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের মতো আবারো কর্মহীন ভাতার মেয়াদ বর্ধিত করা যায় কী না, সেটি নিয়েও আলোচনা করছেন আইনপ্রণেতারা।

এর আগে তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় বেশিরভাগ মার্কিনী অন্তত ১৪০০ ডলার করে ভাতা পেয়েছেন। এর মধ্যে যেসব বাসিন্দা একক করদাতা, তারা প্রত্যেকে পেয়েছেন ১৪০০ ডলার। বিবাহিত স্বামী-স্ত্রী যারা স্টিমুলাস চেকের জন্য দ্বৈত ফাইল করেছেন, তারা পেয়েছেন ২৮০০ ডলার। এর সাথে যদি তাদের পরিবারে সন্তান বা পোষ্য থাকে, তবে সেসব পরিবার আরো ১৪০০ ডলার করে পেয়েছেন।

তবে স্টিমুলাস চেকের অর্থ বাৎসরিক আয়ের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। একক করদাতাদের ক্ষেত্রে বাৎসরিক আয় ৭৫ হাজার ডলার ও বিবাহিতদের জন্য ১ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। তবে যাদের একক আয় ১ লাখ ডলারের উপর ও দ্বৈত আয় ২ লাখ ডলারের উপর, তাদের ভাতার অর্থ প্রাপ্তির পরিমাণ কিছু কম হতে পারে।

এছাড়া স্থানীয় ও রাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরো মাল্টি-বিলিয়ন ডলার বরাদ্দ ছিলো তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত