আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বাইডেনের মহাপরিকল্পনা: ব্যয়ের রূপরেখা প্রকাশ শীঘ্রই

অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বাইডেনের মহাপরিকল্পনা: ব্যয়ের রূপরেখা প্রকাশ শীঘ্রই

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের জন্য তিন থেকে চার ট্রিলিয়ন ডলারের বরাদ্দ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। অবকাঠামোগত দিক থেকে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মধ্যে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। তাই এবার বাইডেন প্রশাসন অবকাঠামোগত উন্নয়নের দিকে মনযোগী হচ্ছেন এবং এইজন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছেন এই খাতে।

তবে অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কিভাবে যোগানো হবে, সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি বাইডেন প্রশাসন। তবে হোয়াইট হাউজ সূত্র সোমবার (২৯ মার্চ) জানিয়েছে, অবকাঠামোগত উন্নয়নের এই ব্যয় কিভাবে মেটানো হবে, বুধবার সেই রূপরেখা প্রকাশ করবেন জো বাইডেন। এই রূপরেখায় ট্যাক্স বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা করার সম্ভাবনাও রয়েছে।

পিটার্সবার্গের পেনসিলভানিয়াতে অবকাঠামোগত উন্নয়ন যেমন সড়ক এবং ব্রিজ পুনর্নির্মাণ, পরিবেশ ও জলবায়ু রক্ষায় করণীয় এবং মজুরি সমতার মতো অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আলোচনা করবেন জো বাইডেন। একই সাথে ট্যাক্স বৃদ্ধির মতো বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে পরিকল্পনা রয়েছে এবং এই উন্নয়নের ব্যয় কিভাবে মেটানো হবে, সেই বিষয়েও পরিকল্পনা রয়েছে’।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা ধারণা করছেন, জো বাইডেন গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ ট্যাক্স বৃদ্ধির যে প্রস্তাব রেখেছিলেন, সেটি নিয়ে আলোচনা করবেন। ২০২০ সালের নির্বাচনী প্রচারের সময় জো বাইডেন কর্পোরেট ট্যাক্স কমানো এবং বিত্তশালীদের ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করেছিলেন।

ইতোমধ্যে ট্যাক্স বৃদ্ধি বিষয়ে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এবং হাউজ অব সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। ১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ অল্প ব্যবধানে পাশ হওয়ার পরই আবারো নতুন এই ট্যাক্স বিতর্কে উত্তপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন।

প্রেসিডেন্ট জো বাইডেন ট্যাক্স বৃদ্ধির বিষয়ে যেই প্রস্তাবনা রেখেছেন, সেটিকে বলা হচ্ছে ‘ওয়েলদ ট্যাক্স’। বাইডেন প্রস্তাব রেখেছেন, সকল বাসিন্দাদের ঢালাওভাবে ট্যাক্স বৃদ্ধি করা হবে না। বরং যেসব বাসিন্দার বাৎসরিক আয় বছরে ৪ লাখ ডলারের বেশি, শুধুমাত্র তাদের ট্যাক্সই বৃদ্ধি করা হবে।

সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অবকাঠামো যেমন রাস্তাঘাট, ব্রিজ সংস্কার ইত্যাদির জন্য বড় অংকের অর্থ প্রবাহের প্রয়োজন রয়েছে।  

জো বাইডেনের এই রাষ্ট্রীয় প্রচেষ্টা দুইটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথমধাপে ট্র্যাডিশনাল ট্রান্সপোর্টেশন প্রজেক্টস এবং দ্বিতীয়-ধাপে অভ্যন্তরীণ বিষয় যেমন প্রি-কিন্ডারগার্টেন, ন্যাশনাল চাইল্ড-কেয়ার এবং ফ্রি কমিউনিটি কলেজ টিউশনের জন্য বরাদ্দ রাখা হবে।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত