আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কী রয়েছে জো বাইডেনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে? জেনে নিন!

কী রয়েছে জো বাইডেনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বের অন্যান্য অনেক উন্নত দেশগুলোর থেকে অবকাঠামোগত দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে ১৩তম। আর তাই এবার অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিয়েছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের অবকাঠামো ঢেলে সাজাতে ইতোমধ্যে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে বাইডেন প্রশাসন। এই পরিকল্পনায় সড়ক, ব্রিজ, গণপরিবহন সংস্কার থেকে শুরু করে আবাসন সমস্যা নিরসন- সব কিছুতেই বরাদ্দ রাখা হয়েছে।

জেনে নিন বাইডেন প্রশাসনের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনায় কী রয়েছে!

সড়ক, রেল ও যানবাহনের উন্নয়নে ৬৫০ বিলিয়ন ডলার: সড়ক, রেলপথ ও যানবাহনের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের জন্য ৬৫০ বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাইডেন প্রশাসন। এই পরিকল্পনার আওতায় ২০ হাজার মাইল হাইওয়ে ও সড়ক, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রধান ১০টি ব্রিজ এবং অন্যান্য আরো ১০ হাজার ছোট-বড় ব্রিজ সংস্কার করা হবে। সাইক্লিস্ট ও পথচারীদের নিরাপত্তার জন্য রোড সেফটি প্রোগ্রামের আওতায় ২০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। একই সাথে হাইওয়ে প্রজেক্টের কারণে বিভক্ত হয়ে যাওয়া নেইবারহুডে সংযোগ পথ তৈরি করতে আরো ২০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক ট্রানজিটের জন্য ৮৫ বিলিয়ন ডলার ও এমট্রাক ট্রেনের জন্য আরো ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া এয়ারপোর্ট সংস্কারে ২৫ বিলিয়ন ডলার এবং ইনল্যান্ড ওয়াটারওয়ের জন্য ১৭ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ইলেকট্রিক ভেহিকেলের মার্কেট চাঙ্গা করতে ১৭৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫ বিলিয়ন ডলার অন্য আরেকটি ট্রান্সপোর্টেশন প্রজেক্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

আবাসন সংস্কারে ৬৫০ বিলিয়ন ডলার: আবাসন ব্যবস্থার উন্নতিতে ৬৫০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় ব্রডব্যান্ড, নিরাপদ পানি, ইলেকট্রিক গ্রিড ও উচ্চ সুবিধা সম্পন্ন আবাসন নিশ্চিত করা হবে। প্রায় ১০ মিলিয়ন পরিবারের পানির লাইন এবং সার্ভিস লাইন পুরোপুরি বদলে দেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ৩৫ শতাংশ মার্কিনীকে ব্রডব্যান্ড তথা ইন্টারনেট সংযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া প্রায় দুই মিলিয়ন আবাসিক ভবন এবং ভেটেরান হাসপাতাল স্থাপন করা হবে। নতুন পাবলিক স্কুল নির্মাণ ও পুরাতনগুলো সংস্কারের জন্য ১০০ বিলিয়ন ডলার দেওয়া হবে, যার মধ্যে ৫০ শতাংশ সরাসরি গ্রান্ট এবং বাকি ৫০ শতাংশ বন্ডের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি তেল ও  গ্যাস উত্তোলণের জন্য পূর্বে তৈরি পরিত্যাক্ত মাইন ও কুয়া সিলগালা করে দেওয়া হবে। যেখানে পরবর্তীতে লাখ-লাখ বাসিন্দা কাজের সুযোগ পাবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ সূত্র।

‘কেয়ার ইকোনমি’র জন্য ৪০০ বিলিয়ন ডলার:  হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, প্রতি ছয়জনের একজন এসেন্সিয়াল কেয়ার ওয়ার্কার দারিদ্র্যতার মধ্যে বাস করেন। তাই সিনিয়র সিটিজেন, শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন বাসিন্দা এবং ভালো বেতন ও বোনাস সম্পন্ন কেয়ারগিভিং কর্ম সৃষ্টিতে এই অর্থ ব্যয় করা হবে। মূলত হোম বা কমিউনিটিভিত্তিক এই সাহায্য করা হবে।

উৎপাদন, ট্রেনিং ও গবেষণা খাতে ৫৮০ বিলিয়ন: উৎপাদন, ট্রেনিং গবেষনা খাতের জন্য ৫৮০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় উৎপাদনের খাত বাড়াতে ৫০ বিলিয়ন ডলার, গবেষণা ও ডেভেলপমেন্টের জন্য ১৮০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ক্লিন এনার্জি, বিভিন্ন কোম্পানিতে কর্মক্ষেত্র সৃষ্টি ও কয়লা খনির উৎপাদন ও চালান বাড়ানোর জন্যও বরাদ্দ রাখা হয়েছে।

কীভাবে এসব অবকাঠামোগত অর্থের ব্যয় যোগানো হবে?

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এই অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাটি বাস্তবায়ন করতে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ব্যয় নির্ধারণ করা হয়েছে। আর এই ব্যয় যোগান দিতে যুক্তরাষ্ট্রের কর নীতিতে বেশকিছু পরিবর্তন এনেছে বাইডেন প্রশাসন। মূলত এই ব্যয়ের বৃহৎ অংশ কর্পোরেট করের মাধ্যমে মেটানো হবে।

ইতোমধ্যে বাইডেন প্রশাসন কর্পোরেট কর ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার ঘোষণা দিয়েছে। এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রশাসন ২১ শতাংশ কর্পোরেট কর নির্ধারণ করে দিয়েছিলো। এছাড়া জীবাশ্ম জ্বালানী প্রতিষ্ঠানগুলোর কর নিয়ম সংস্কারের পাশাপাশি অন্যান্য আরো প্রতিষ্ঠানের কর নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, এই কর নীতি সংস্কারের কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি দশমিক পাঁচ শতাংশ বেড়ে যাবে। ফলে এই অবকাঠামোগত উন্নয়নের ব্যয় আগামী ১৫ বছরের মধ্যে উঠে আসবে এবং এরপর সরকারি কোষাগারের ঘাটতি পূরণ হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত