আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করলো মন্টানা

অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করলো মন্টানা

ছবি: এলএবাংলাটাইমস

মন্টানার রিপাবলিকান গভর্ণর সম্প্রতি অভিবাসী বিরোধী এক আইন পাশ করেছেন। এই আইন অনুযায়ী, মন্টানায় অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করা যাবে না।

মন্টানার রিপাবলিকান গভর্ণর গ্রেগ জিয়ানফোর্ট এই বিলে সই করে বলেন, 'এটি আইনের দেশ। এবং সেই মোতবেক অভিবাসীদের জন্য প্রযোজ্য আইন মন্টানায় জারি হবে'।

নতুন জারিকৃত এই আইনের অন্যথা হলে ফেডারেল আইন ভঙ্গের দায়ে প্রচলিত আইনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে মন্টানা কর্তৃপক্ষ। তবে মন্টানায় এখন পর্যন্ত অভিবাসীদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র গড়ে উঠেনি আর তাই এই আইনটি এখন পর্যন্ত প্রতিকী।

এই আইনের স্বপক্ষের কর্তাব্যক্তিরা যুক্তি দিয়েছেন যে, সাম্প্রতিক সময়ে অভিবাসীদের আশ্রয়কেন্দ্র গুলোকে ঘিরে সহিংসতা ও অপরাধ প্রবণতার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে মন্টানা শহর যেতে চাইছে না- তাই এই আইন জারি করা হয়েছে। এটি কোনো অভিবাসী বিরোধী আইন নয়।

অপরদিকে, এই আইনের বিপক্ষ মত বলছেন, এই আইনের ফলে ক্ষুদ্র গোষ্ঠীগুলোর উপর পুলিশি সহিংসতা বেড়ে যাবে৷ এর আগে ২০১৯ সালে অনুরূপ বিলে ভেটো প্রদান করেন ডেমোক্রেটিক গভর্ণর স্টিভ বুলক।

মন্টানায় এই আইন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা ছাড়াও ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন এর সহায়তার প্রয়োজন হবে৷

মন্টানা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব সিটি বা কাউন্টি এই নতুন আইন কার্যকরে ব্যর্থ হবে, তাদের গ্রান্ট স্থগিত বা বাতিলের ক্ষমতা থাকবে রাজ্যের হাতে৷

আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল সূত্র জানাচ্ছে, রাজ্যের মোট বৈধ অভিবাসীদের তুলনায় বৈধ কাগজপত্রহীন অভিবাসীর সংখ্যা মাত্র ১২ শতাংশ। সংখ্যায় সেটি ৫ হাজারের কিছু বেশি হতে পারে আর রাজ্যের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত