আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেফতার ও নির্বাসন সংখ্যা কমেছে

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেফতার ও নির্বাসন সংখ্যা কমেছে

ছবি: এলএবাংলাটাইমস

জো বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন অভিবাসী গ্রেফতার ও নির্বাসনের সংখ্যা কমেছে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা অভিবাসী এবং সীমান্তে দিয়ে প্রবেশ চেষ্টাকারী অভিবাসী- দুইটির ক্ষেত্রে গ্রেফতার এবং নির্বাসনের পরিস্থিতি আলাদা।

ক্ষমতায় বসার আগেই জো বাইডেন প্রতিজ্ঞা করেন, ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনের মধ্যে অভিবাসী সমস্যা নিরসন ও বৈধ কাগজপত্রহীনদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা হবে। এরই প্রেক্ষিতে ইউএস
ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টকে বাইডেন প্রশাসন অভিবাসীদের কোনো নির্দিষ্ট কারণ ছাড়া ধর-কাপড় না করতে নির্দেশনা দিয়েছেন।

এর আগে একটি ফেডারেল আদালত অভিবাসীদের নির্বাসন প্রক্রিয়া স্থগিতের বিরুদ্ধে রায় দিয়েছে। তবে এরপরেও অভিবাসীদের আটক ও বিতারণ অনেক কমে গেছে দেশজুড়ে।

ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়ের থেকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একই সময়ে দুই-তৃতীয়াংশ কমে গেছে অভিবাসী আটক ও বিতারণ সংখ্যা। অভিবাসী গ্রেফতারের সংখ্যা কমেছে অন্তত ৫০ শতাংশ। মধ্য মার্চে ট্রাম্প প্রশাসনের আমলে গ্রেফতার সংখ্যা ছিল ৫৬ হাজার, সেই সংখ্যা জো বাইডেনের আমলে কমে নেমে এসেছে ১৪ হাজারে।

তবে ইউএস-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে অভিবাসী আটকের সংখ্যা গত ১৫ বছরে সবচেয়ে বেড়ে গেছে৷ দ্য বর্ডার পেট্রোল সূত্র জানিয়েছে, মার্চ মাসে সীমান্ত পেরোনোর চেষ্টা করেছে এমন ১ লাখ ৭০ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যাটি ছিলো ৯৭ হাজার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত