আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

হাইপারসনিক অস্ত্র তৈরি ও বৃদ্ধিতে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

হাইপারসনিক অস্ত্র তৈরি ও বৃদ্ধিতে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

ছবি: এলএবাংলাটাইমস

হাইপারসনিক অস্ত্র এবং ইলেকট্রনিক সামরিক সক্ষমতা তৈরি এবং বৃদ্ধির উদ্দেশ্যে একত্রে কাজ করার ব্যাপারে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।

‘অউকআস’ নামক পরিচিত এই তিনদেশের জোট গত বছরের সেপ্টেম্বরে সর্বপ্রথম একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে আত্মপ্রকাশ করে। উক্ত চুক্তি অনুযায়ী, এই তিনদেশ পারমানবিক সাবমেরিন তৈরির কাজে একে অপরকে সহযোগিতা করবে। তারই ধারাবিহকতায়, এই নতুন প্রকল্পে হাত দিচ্ছে দেশগুলো।

মঙ্গলবারে (০৫ এপ্রিলে) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্মিলিতভাবে একটি প্রেস বিবৃতি দিয়েছে। প্রেস বিবৃতিতে বলা হয়,’ আমরা হাইপারসনিক, কাউন্টার- হাইপারসনিক এবং ইলেকট্রনিক সামরিক সক্ষমতা তৈরি ও বৃদ্ধির কাজে একসাথে কাজ করবো। এর মাধ্যমে আমাদের কৌশলগত প্রতিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তামূলক দক্ষতা বৃদ্ধি পাবে।‘

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যে সাইফায়ার নামক হাইপারসনিক অস্ত্র প্রোগামের সাথে সংযুক্ত। যুক্তরাজ্য এখনো ওই প্রকল্পে যুক্ত না হলেও তিনটি দেশ একত্রে গবেষণা এবং বিকাশের কাজে নিয়োজিত থাকবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ  

শেয়ার করুন

পাঠকের মতামত