আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে রহস্যময় লিভার রোগের সন্ধান

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে রহস্যময় লিভার রোগের সন্ধান

ছবি: এলএবাংলাটাইমস

ব্রিটেনের পর এবার ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিলো বাচ্চাদের মধ্যে এক রহস্যজনক লিভারের রোগ।

বিগত মাসে সর্বপ্রথম এই রহস্যময় রোগটি ব্রিটেনে লক্ষ্য করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা জানান, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৪ জন শিশু হেপটাইটিসে আক্রান্ত হয়েছিলো। কিন্তু, হেপটাইটিসের বাহক হিসেবে পরিচিত ভাইরাসগুলোর উপস্থিতি এই শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়নি।

মঙ্গলবারে (১৯ এপ্রিল) ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনসন এন্ড কন্ট্রোল জানায়, একই রকম রোগ ডেনমার্ক, নেদারল্যান্ড, স্পেন এবং আয়ারল্যান্ডে দেখা যায়। তাঁরা অবশ্য নির্দিষ্ট করে রোগীর সংখ্যা জানায়নি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, আলাবামায় ১ থেকে ৬ বছর বয়সী শিশুদের মাঝে ৯টি কেস দেখা গিয়েছে।

ইম্পারিয়াল কলেজের সংক্রামক রোগের প্রফেসর গ্রাহাম কুক বলেন,’্বাচ্চাদের মাঝে ভাইরাস হেপটাইটিসের উপস্থিতি খুব সাধারণ। কিন্তু এই হেপটাইটিসটি খুব আলাদা।‘

ব্রিটেনে একাধিক শিশুর এই রোগের কারণে হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয়েছে। এমনকি, কয়েকজনের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে।

লিভার মানবদেহে খাবার থেকে পুষ্টি শোষণ করে, রক্ত পরিষ্কার করে এবং রোগের সাথে লড়াই করে। লিভারের সংক্রমণের সাধারণ লক্ষণগুলো হলঃ জন্ডিস, ডায়রিয়া এবং পেটব্যথা। চিকিৎসা না করালে এই সংক্রমণের কারণে মৃত্যুও হতে পারে।

যদিও এখনো জানা যায়নি কিসের কারণে এই রোগটি ছড়াচ্ছে, তবে এখন পর্যন্ত মূল দোষী হিসেবে এডেনোভাইরাসকে সন্দেহ করা হচ্ছে। এডেনোভাইরাসের একাধিক সংস্করণ দেখা যায়। বেশিরভাগ এডেনোভাইরাস জ্বর, ঠান্ডা-কাশি এবং চোখ উঠার সাথে সর্ম্পকিত। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, আলাবামায় আক্রান্ত শিশুদের সবাই এডেনোভাইরাসে আক্রান্ত। তাঁরা এই রোগের সাথে এডেনোভাইরাস ৪১ নামক এক ভ্যারিয়েন্টের যোগসূত্র নিয়ে গবেষণা করছে। আক্রান্ত শিশুদের মধ্যে খুব কম শিশুই করোনায় আক্রান্ত হয়েছে। তাই, করোনার সাথে এই রোগের যোগসূত্র নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিজ্ঞানীরা।


জনস্বাস্থ্য কর্মকর্তারা করোনার ভ্যাকসিনের সঙ্গেএই রোগের কোনো ধরনের যোগাযোগের কথা অস্বীকার করে বলেছেন, আক্রান্ত শিশুদের কাউকেই ভ্যাকসিন  দেওয়া হয়নি।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং নজরদারি বাড়ানোয় আরও বেশি রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত