আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ডাকা কর্মসূচিকে আইনি রূপ প্রদান

ডাকা কর্মসূচিকে আইনি রূপ প্রদান

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে বহুল প্রতীক্ষিত ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রামকে ফেডারেল রেগুলেশনের আওতায় এনেছেন বাইডেন প্রশাসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৬ লাখ ড্রিমারের স্বপ্ন পূরণ হতে পারে।

ফেডারেল রেগুলেশনে আনার প্রধান লক্ষ্য হচ্ছে এই ডাকা প্রোগ্রামটিকে আইনি জটিলতার কবল থেকে সুরক্ষিত রাখা।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রকাশিত ৪৫৩ পৃষ্ঠার এই রেগুলেশনটি ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে, যা সাবেক ওবামা প্রশাসনের মেমো প্রস্তাবনাটি বিধিবদ্ধ করবে।

ডাকা কর্মসূচি চালু হওয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসা কয়েক লক্ষ্য অভিভাবকহীন শিশু বৈধ উপায়ে কাজের এবং বসবাসের সুযোগ পাচ্ছে এবং তাদের নির্বাসিত হওয়ার সম্ভাবনা নেই। সরকারি তথ্য অনুসারে, ৩১ মার্চ পর্যন্ত ডাকা কর্মসূচির আওতায় ৬ লাখ ১১ হাজার ২৭০ জন অভিবাসী ইনরোল করেছে।

তবে ডাকা কর্মসূচি রিপাবলিকান সমর্থিত অনেক রাজ্য সমর্থন করছে না। টেক্সাস রাজ্য গত বছরেই ডাকা কর্মসূচির নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসনের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সেক্রেটারি চ্যাড উলফ গত জুলাই মাসে এক আদেশে ডাকা কর্মসূচি বন্ধ করে দেওয়ার আদেশ প্রদান করেছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভ্যাল (ডাকা) কর্মসূচি চালু করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত