আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় প্রভাব ফেলেছে মুদ্রাস্ফীতি

ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় প্রভাব ফেলেছে মুদ্রাস্ফীতি

খুচরা বিক্রেতারা তাদের বছরের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন; যুক্তরাষ্ট্রে কেনাকাটার মওসুম শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেলের (মূল্যহ্রাসের) মধ্য দিয়ে। আর, যুক্তরাষ্ট্রের ভোক্তারা কি এ বছর কেনাকাটার জন্য তাদের খরচের হাত প্রসারিত করবেন।

ভোক্তাদের আস্থা্র বিষটি অনিশ্চিত। বিশ্বের বৃহত্তম এই অর্থনীতি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে বিপর্যস্ত হওয়ায়, এবারের উৎসবের কেনাকাটা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কেনাকাটার এই উৎসব শুরু হয় বৃহস্পতিবার থ্যাংকসগিভিং দিবসের ছুটির পরদিন থেকে।

এক বছরের আগে, সরবরাহ সংকট এবং কোভিড-১৯ এর কারণে কারখানা বন্ধ থাকায় খুচরা বিক্রেতারা পণ্য-ঘাটতির সমস্যায় পড়েছিল। এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে খুচরা বিক্রেতারা এই বছর ছুটির আগেই পণ্য মজুদ করেছে। এই সময়ে এসে তারা অতিরিক্ত সরবরাহের ঝুঁকিতে পড়ছেন, কারণ ভোক্তারা কেনাকাটা কমিয়ে দিচ্ছেন।

পেট্রোল, মাংস এবং খাদ্যশস্যের মতো প্রধান প্রয়োজনীয় দ্রব্যগুলোর জন্য উচ্চমাত্রার ব্যয় অর্থনীতির একটি বড় সমস্যা হলেও, তা সকলের জন্য সমান বোঝা নয়।

মুডিস এর ঊর্ধ্বতন বিশ্লেষক ক্লেয়ার লি বলেন, “উচ্চ মুদ্রাস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। কেননা, মানুষকে আবশ্যক পণ্যের জন্য ব্যয় করতেই হয়।”

ডেলয়েট এবং ন্যাশনাল রিটেইল ফেডারেশনের এক পূর্বাভাষে একক অংকের মূল্যস্ফীতির হারের কথা বলেছে, তবে এটি সম্ভবত মুদ্রাস্ফীতির হার অতিক্রম করবে না।

ভোক্তা মূল্য সূচক বার্ষিক প্রায় ৮ শতাংশ হারে বেড়েছে। এর মানে হলো, ছুটির বিক্রি সমহারে বৃদ্ধি পেলে,পরিমাণে কম বিক্রিকে সমতায় রাখবে।

ব্রিটেন এবং ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোও কয়েক বছর ধরে ব্ল্যাক ফ্রাইডে উদযাপন করছে। এই দেশগুলোও আকাশচুম্বী মুদ্রাস্ফীতির মুখোমুখি হয়েছে। তাই সেখানকার ব্যবসায়ীরাও একই ধরনের দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন।

লন্ডনে হারগ্রিভস ল্যান্সডাউনের জ্যেষ্ঠ বিনিয়োগ ও বাজার বিশ্লেষক সুজানা স্ট্রিটার বলেছেন, “খুচরা বিক্রেতারা একটা খরচ-উৎসবের জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এটি ব্লিক ফ্রাইডের চেয়ে বড় কিছু হয়ে উঠতে পারে।”

শেয়ার করুন

পাঠকের মতামত