আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অ্যাসাঞ্জের মামলার বিচার কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

অ্যাসাঞ্জের মামলার বিচার কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

ছবিঃ এলএবাংলাটাইমস

সোমবার (২৮ নভেম্বর) এক খোলা চিঠিতে পশ্চিমা দেশগুলোর শীর্ষ স্থানীয় পাঁচটি গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

দ্য গার্ডিয়ান ও দ্য নিউইয়র্ক টাইমসসহ অন্যান্য গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকেরা ওই খোলাচিঠিতে বলেন, ‘সংবাদ প্রকাশ কোনো অপরাধ নয়। গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশ করায় জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমরা একত্রিত হয়েছি।’

চিঠিতে আরও বলা হয়, যখন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন মার্কিন প্রশাসন অ্যাসাঞ্জকে অভিযুক্ত করা থেকে বিরত ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন নীতিতে পরিবর্তন আসে। তখন অ্যাসাঞ্জকে ১৯১৭ সালের গুপ্তচরবৃত্তি আইনে অভিযুক্ত করে দেশটির বিচার বিভাগ। এর আগে কোনো সংবাদ প্রকাশকের বিরুদ্ধে এ আইন ব্যবহার করা হয়নি।

২০১০ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেন অ্যাসাঞ্জ। ২০১৯ সাল থেকে তিনি যুক্তরাজ্যে বন্দী আছেন। তাঁকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র সরকার। এ জন্য অ্যাসাঞ্জকে ওয়াশিংটনের হাতে প্রত্যর্পণ করতে যুক্তরাজ্যের কাছে আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হলে কঠোর সাজার মুখোমুখি হতে পারেন তিনি।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে তোলা অভিযোগ ভয়াবহ নজির স্থাপন করেছে বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমগুলোর খোলাচিঠিতে। বলা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি হুমকি। গোপন নথি প্রকাশের ১২ বছর পর, এখন অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের বিচার কার্যক্রম বন্ধ করার সময় এসেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত