আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কর ফাঁকির মামলায় দোষী ট্রাম্প অর্গানাইজেশন

কর ফাঁকির মামলায় দোষী ট্রাম্প অর্গানাইজেশন

ছবি: এলএবাংলাটাইমস

কর-সংক্রান্ত অপরাধের মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক আবাসন কোম্পানিকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের একটি আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিউ ইয়র্কের আদালতে আনা সবগুলো অভিযোগে ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত হয়েছে।

ব্যবসাপ্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্প ওতপ্রোতভাবে জড়িত। তবে ট্রাম্প কিংবা তাঁর পরিবারের কেউ ব্যক্তিগতভাবে এ মামলায় বিচারের মুখোমুখি হননি।

কোম্পানিটিকে ১৬ লাখ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। ভবিষ্যতে ঋণপ্রাপ্তি ও অর্থ সংগ্রহের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানটি সমস্যার মুখে পড়তে পারে।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আদালতের সিদ্ধান্তে তিনি হতাশ। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন তিনি।

কর ফাঁকি দিতে কোম্পানিটি এক দশকের বেশি সময় ধরে তার শীর্ষ কর্মকর্তাদের দাপ্তরিক নথির বাইরে বিভিন্ন সুবিধা দিয়েছে বলে আদালতের রায়ে এসেছে।

সরকারি কৌঁসুলিরা বলেছেন, করবহির্ভূত এসব সুবিধার মধ্যে ছিল বিলাসবহুল গাড়ি ও বেসরকারি স্কুল ফি।

কোম্পানির সাবেক প্রধান আর্থিক নির্বাহী অ্যালেন উইসেলবার্গ গত আগস্টে আদালতে দোষ স্বীকার করেন। তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ ঘটনায় তিনি অ্যালেনের কড়া সমালোচনা করেন।

বিবৃতি দিয়ে ট্রাম্প রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অ্যালেনের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য কেন ট্রাম্প অর্গানাইজেশনের বিচার হবে। অ্যালেন তাঁর ব্যক্তিগত ট্যাক্স রিটার্নে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত