আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরত পেয়েছেন। ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই বছরেরও বেশি সময় ধরে নিষিদ্ধ ছিল। এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারী ক্যাপিটল হিলে রক্তক্ষয়ী দাঙ্গার পরে ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। মেটা জানিয়েছিল, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটল হিলে সহিংসতার সঙ্গে জড়িতদের প্রশংসা করার পর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মেটা জানিয়েছে, ট্রাম্প যদি আবার নিয়ম লঙ্ঘন করেন, তাহলে নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। এই নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস থেকে দুই বছর পর্যন্ত হতে পারে।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যান। জয়ী হয়েছিলেন জো বাইডেন। কিন্তু ট্রাম্প নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ করেছেন। এ নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট করেছেন। ট্রাম্পের ভিত্তিহীন দাবির পোস্ট এখনও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে রয়েছে।

ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোকে তার সমর্থকরা স্বাগত জানাচ্ছেন। এই দুই মাধ্যমে তার শেষ পোস্টে মন্তব্য করছেন সমর্থকরা। ২০২১ সালের ৬ জানুয়ারী হাজার হাজার ট্রাম্প সমর্থক প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয়ের নিশ্চিতকরণ ঠেকাতে ক্যাপিটল হিলের মার্কিন সংসদ ভবনে হামলা চালায়। হামলায় উসকানি দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল মেটা। ট্রাম্পকে প্রথমে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির স্বাধীন তদারকি বোর্ড পরে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার সমালোচনা করে। সমালোচনার মুখে নিষেধাজ্ঞার মেয়াদ সংশোধন করা হয়।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছিলেন, এই পদক্ষেপটি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে ভোট দেওয়ার লক্ষ লক্ষ লোকের 'অপমান'। মেটা কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছিল, তারা ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। এখন মেটা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ যুক্তি দিয়েছেন, রাজনীতিবিদরা কী বলছেন তা শোনার অধিকার জনগণের রয়েছে।নিক ক্লেগ জানান, একটি পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্পের অ্যাকাউন্টগুলো আর জনসাধারণের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে না। গত বছরের নভেম্বরে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ট্রাম্প সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফেসবুকে তার ৩৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে ২৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত