আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ৪ কিশোর–কিশোরীর ৩ জনই স্মার্টফোন ছাড়া শান্তিতে থাকে

যুক্তরাষ্ট্রে ৪ কিশোর–কিশোরীর ৩ জনই স্মার্টফোন ছাড়া শান্তিতে থাকে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কিশোর–কিশোরীদের বেশির ভাগ বলছে, যখন তাদের হাতে স্মার্টফোন থাকে না, সে সময় তারা বেশ খুশি থাকে। তাদের জীবন থাকে শান্তিপূর্ণ।যুক্তরাষ্ট্রের প্রতি চারজন কিশোরে–কিশোরীর তিনজনই বলছেন, স্মার্টফোন ছাড়া কাটানো সময়টা সুখে কাটায় তারা। এর মধ্য দিয়ে অপ্রাপ্তবয়স্কদের ওপর ডিজিটাল মাধ্যমের প্রভাব নিয়ে বিদ্যমান উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

বেশির ভাগ কিশোর–কিশোরী স্মার্টফোনের কারণে অশান্তির কথা জানালেও তাদের মাত্র ৩৬ শতাংশ সেসব ডিভাইসের ব্যবহার বন্ধ করেছেন।

৩৮ শতাংশ কিশোর–কিশোরী মনে করে, তারা স্মার্টফোনে ‘অনেক বেশি’ সময় কাটায়। যদিও ৫১ শতাংশের মতে, এমন অত্যধিক সময় কাটানোটা ‘সঠিক’। কিশোরদের তুলনায় কিশোরীরা স্মার্টফোনে বেশি সময় কাটায় বলে জরিপে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে মতামত অনেকটা একই। ৩৯ শতাংশ কিশোর–কিশোরী ব্যবহার কমিয়ে এনেছে বলে জানিয়েছে। আর ২৭ শতাংশ মনে করছে, তারা বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটাচ্ছে।

অন্যদিকে সামাজিক দক্ষতা শেখার বিষয়ে জানতে চাইলে, ৪২ শতাংশ কিশোর–কিশোরী জানিয়েছে, স্মার্টফোন সেটা শেখার কৌশল কঠিন করে ফেলেছে। আর ৩০ শতাংশ বলছে, এ ক্ষেত্রে স্মার্টফোন বেশ উপকারী।

গত জানুয়ারিতে মার্কিন সিনেটের শুনানিতে অংশ নেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এর আগে তিনি ভুক্তভোগী পরিবারগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।

টেক্সাস, ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিশুদের অনলাইনে ক্ষতিকারক বিষয়বস্তুর প্রসার কমিয়ে আনতে আইন করেছে।

গত মাসে শেষ রাষ্ট্র হিসেবে কানাডা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও বড় পরিসরে আইন করার উদ্যোগ নিয়েছে। এর ফলে অনলাইনের ক্ষতিকর কনটেন্টগুলো থেকে শিশুরা সুরক্ষিত থাকবে। এসবের নিয়ন্ত্রণ থাকবে মা–বাবার হাতে। এমনকি অনলাইনে অনুসন্ধানের ব্যবস্থাও নিরাপদ হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত