আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে টেক্সাসকে কেন স্বাধীন করতে চান তাঁরা

যুক্তরাষ্ট্র থেকে টেক্সাসকে কেন স্বাধীন করতে চান তাঁরা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যটি ২০০ বছর আগে একটি স্বাধীন দেশ ছিল। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এখন চাইছেন, টেক্সাস যেন আবারও সেই মর্যাদা ফিরে পায়। যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পাক এই রাজ্য।

যুক্তরাষ্ট্র থেকে টেক্সাসের বিচ্ছিন্ন হওয়ার এই প্রক্রিয়াকে তাঁরা নাম দিয়েছেন ‘টেক্সিট’। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়ায় (ব্রেক্সিট) উদ্বুদ্ধ হয়ে তাঁরা এর নাম দিয়েছেন ‘টেক্সিট’।

টেক্সাসের স্বাধীনতার দাবি করা টেক্সাস ন্যাশনালিস্ট মুভমেন্টের (টিএনএম) প্রেসিডেন্ট ড্যানিয়েল মিলার বলেন, ‘আমরা টেক্সাসের বাসিন্দারা জানি, সীমান্তকে নিরাপদ করতে এবং বিশ্বের অন্য ২০০টি দেশের মতো করে স্বায়ত্তশাসিত স্বাধীন দেশ হিসেবে গ্রহণযোগ্য অভিবাসনব্যবস্থা গড়ে তোলার এটাই (টেক্সিট) একমাত্র পথ।’

২০০৫ সাল থেকে টেক্সাসের স্বাধীনতার দাবি জানিয়ে যাচ্ছেন মিলার। তবে তিনি মনে করেন, এখনকার মতো করে আগে কখনো এতটা লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পারেননি তাঁরা।

ঊনবিংশ শতাব্দীতে টেক্সাস মেক্সিকোর অংশ ছিল। তবে ১৮৩৬ সালে টেক্সাস বিপ্লবের পর এটি সার্বভৌমত্ব অর্জন করে। মাত্র ৯ বছর পর ২৮তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় টেক্সাস।

মিলার ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন জোট থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা অর্থাৎ ব্রেক্সিটের অনুকরণে ‘টেক্সিট’ আন্দোলনের নাম দিয়েছেন।

মিলার বলেন, টেক্সাস যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশের ইতিহাস এবং স্বার্থগুলোকে ধারণ করে। তবে স্পেনের কাতালান অঞ্চলের স্বাধীনতার প্রবক্তাদের মতো করে তাঁরা মনে করেন, কেন্দ্রীয় সরকার তাঁদের সমস্যাগুলো বোঝে না।

টেক্সাসের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার ভূমিকা রাখা মানুষেরা চাইছেন অঙ্গরাজ্যটির আইনসভায় এমন একটি আইন পাস করুক, যার আওতায় তারা যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার প্রশ্নে গণভোটের আয়োজন করতে পারবেন। অবশ্য যুক্তরাষ্ট্রে সংবিধান অনুসারে অঙ্গরাজ্যগুলোর এমন উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। এমনকি ১৮৬১ সালে টেক্সাসসহ দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর আলাদা হওয়ার উদ্যোগকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত