আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্প-বাইডেন দ্বৈরথে মেনথল সিগারেট কেন এত গুরুত্বপূর্ণ

ট্রাম্প-বাইডেন দ্বৈরথে মেনথল সিগারেট কেন এত গুরুত্বপূর্ণ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিক থাকলে এতে মুখোমুখি হবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবাক করা বিষয়, ট্রাম্প-বাইডেনের এ দ্বৈরথে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠেছে সিগারেট। আরও স্পষ্ট করে বললে, মেনথলযুক্ত সিগারেট।

আফ্রিকান-আমেরিকানদের কাছে মেনথলযুক্ত সিগারেট বেশ জনপ্রিয়। কিন্তু জো বাইডেন প্রশাসন এ সিগারেট নিষিদ্ধ করতে চাইছে। এ–সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনাও চলছে। আর এ আলোচনা নির্বাচনের বছরে এসে আলাদা গুরুত্ব পাচ্ছে।

বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সমর্থক হিসেবে পরিচিত আফ্রিকান আমেরিকানরা। কিন্তু বাইডেন প্রশাসনের এমন উদ্যোগে তাঁদের অনেকেই বেশ বিরক্ত। তাই মনে করা হচ্ছে, এমন উদ্যোগ বাইডেনের ভোটের বাক্সে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে তামাক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর মনোভাব ভয় জাগিয়েছে। মনে করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা দেশটিতে পুলিশিং ও বর্ণবাদের বিস্তার ঘটাতে পারে। সেই সঙ্গে নির্বাচনের বছরে এসে রিপাবলিকান পার্টি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে এ বিষয়টি ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ২০২২ সালে একটি খসড়া পরিকল্পনার কথা জানায়। এতে বিশেষ গন্ধযুক্ত তামাক উৎপাদন ও বিক্রি বন্ধের কথা জানানো হয়। এফডিএর মতে, এর ফলে ভবিষ্যৎ ধূমপায়ীরা নিরুৎসাহিত হবেন। আর যাঁরা ধূমপান ছাড়তে চাচ্ছেন, তাঁদেরও উপকার হবে।

আফ্রিকান-আমেরিকান ধূমপায়ীদের ১০ জনের ৮ জনই মেনথল সিগারেট কিনেন। এসব সিগারেট দিয়ে ধূমপান করেন। অন্যদিকে প্রতি ১০ জন শ্বেতাঙ্গ ধূমপায়ীর মাত্র ৩ জন মেনথলযুক্ত সিগারেট দিয়ে ধূমপান করেন।

বাইডেন প্রশাসনের এমন উদ্যোগের ঘোর বিরোধী নাগরিক অধিকারবিষয়ক কর্মী আল শার্পটন। ২০১৯ সালে এক আয়োজনে তিনি বলেছিলেন, ‘ধূমপান আপনার জন্য ভালো কিছু নয়। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি স্বাস্থ্য সচেতনতার কথা বলা হয়, তাহলে আপনারা কেন সব ধরনের সিগারেট নিষিদ্ধ করছেন না?’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত