আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনকে অভিশংসন নিয়ে প্রতিনিধি পরিষদে তদন্ত শুরু

বাইডেনকে অভিশংসন নিয়ে প্রতিনিধি পরিষদে তদন্ত শুরু

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে অভিশংসনের লক্ষ্যে তদন্তকাজ এগিয়ে নিতে চান কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান আইনপ্রণেতারা। এরই অংশ হিসেবে স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুই সাবেক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করার কথা।

প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। দলটির আইনপ্রণেতারা বলছেন, বাইডেন ২০০৯-১৭ সাল মেয়াদে ভাইস প্রেসিডেন্ট থাকার সময় যেসব নীতিগত সিদ্ধান্তে অংশ নিয়েছেন, তা থেকে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যরা এমন সুবিধা গ্রহণ করেছেন, যা ঠিক হয়নি।

অবশ্য পরিবারের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সুবিধা পেয়েছেন কি না, এখন পর্যন্ত এমন প্রমাণ উপস্থাপন করেননি রিপাবলিকান আইনপ্রণেতারা। হোয়াইট হাউস বলেছে, এই তদন্ত ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে গত সপ্তাহে লেখা এক চিঠিতে হোয়াইট হাউসের পরামর্শক এডওয়ার্ড সিসকেল বলেন, ‘মাননীয় স্পিকার, এটা স্পষ্টতই সামনে এগিয়ে যাওয়ার সময়। এই অভিশংসন ইস্যু শেষ হয়ে গেছে। এই প্রহসনে সময় নষ্ট করে যাওয়ার চেয়ে আমেরিকার জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করা বাকি আছে।’

‘হাউস ওভারসাইট কমিটি’ হান্টার বাইডেনের দুই সাবেক ব্যবসায়িক সহযোগী টনি বোবুলিনস্কি ও জেসন গ্যালানিসকে তলব করেছে। প্রতারণার মামলায় বর্তমানে কারাভোগ করছেন গ্যালানিস। তিনি ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিতে পারেন। অবশ্য এর আগে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদে এই প্যানেলের সামনে হাজির হয়েছিলেন দুজন।

এই প্যানেল হান্টার বাইডেন ও তাঁর ব্যবসায়িক সহযোগী ডেভন আর্চারকেও শুনানিতে আমন্ত্রণ জানিয়েছিল। তবে তাঁরা এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

 এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত