আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

একাকিত্ব বেশি যুক্তরাষ্ট্রে

একাকিত্ব বেশি যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

একাকিত্ব স্বাস্থ্যের জন্য খারাপ। গবেষকেরা দেখেছেন যে একাকিত্ব ধূমপানের মতোই বিপজ্জনক। একাকিত্ব অসুস্থতা, বিষণ্নতা ও অকালমৃত্যুর ঝুঁকি বাড়ায়। কারা বেশি একাকিত্বে ভোগেন, এ নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এতে দেখা গেছে, ইউরোপবাসীর তুলনায় যুক্তরাষ্ট্রের মধ্যবয়সীরা বেশি একাকিত্বে ভোগেন।

একটি প্রবণতা যা একাধিক প্রজন্ম ধরে বিকশিত হচ্ছে। এটি এক্স প্রজন্ম (বয়স ৪১ থেকে ৫৫) থেকে শুরু করে বেবি বুমারস (৫৫ থেকে ৭৫ বছর) প্রজন্মকে প্রভাবিত করেছে। একাকিত্বের হিসাবে যুক্তরাজ্য ও ভূমধ্যসাগরীয় ইউরোপের মধ্যবয়সীরাও খুব পিছিয়ে নেই। তবে নর্ডিক ইউরোপের মধ্যবয়সীরা তুলনামূলকভাবে কম একাকিত্বে ভোগেন।

২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫৩ হাজার মধ্যবয়সী মানুষের মধ্যে জরিপ চালান। এ সময় তাঁরা ৪৫ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত যেতে প্রতি দুই বছর অন্তর একাকিত্ব বিষয়ে পরিবর্তনের তথ্য বিশ্লেষণ করেন। এর মধ্যে তাঁরা ১৯৩৭ থেকে ১৯৪৫ সালের মধ্যে জন্ম নেওয়া তথাকথিত নীরব প্রজন্ম, ১৯৪৬ থেকে ১৯৬৪ সালে জন্ম নেওয়া বেবি বুমারস প্রজন্ম ও ১৯৬৫ থেকে ১৯৭৪ সালের মধ্যে জন্ম নেওয়া জেনারেশন এক্সের মানুষ রয়েছে।

গবেষণার কাজে মধ্যবয়সীদের বেছে নেওয়ার নানা কারণ রয়েছে। কারণ, তাঁরাই সমাজের মেরুদণ্ড ও মূল কর্মশক্তি। কিন্তু এখন তাঁরা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এর মধ্যে রয়েছে বয়স্ক মা–বাবার প্রতি খেয়াল রাখা ও সন্তানদের দেখাশোনার মতো দায়িত্ব পালনের চাহিদা বেড়ে যাওয়া। নব্বইয়ের দশকের মধ্যবয়সীদের তুলনায় ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মহামন্দার সময় থেকেই মধ্যবয়সীদের মধ্যে দুর্বল মানসিক ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে শুরু করে।

ইউরোপের কয়েকটি দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের মধ্যবয়সীদের মধ্যে এখন বেশি বিষণ্নতা, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অক্ষমতার উচ্চ হার দেখা যায়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত