আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের সাক্ষাৎকারেও কমেনি ডেমোক্র্যাটদের উদ্বেগ

বাইডেনের সাক্ষাৎকারেও কমেনি ডেমোক্র্যাটদের উদ্বেগ

ছবি: এলএবাংলাটাইমস

বয়স বেশি হয়ে যাওয়ায় দেশ পরিচালনায় নিজের সক্ষমতা নিয়ে দেখা দেওয়া উদ্বেগ, আলোচনা-সমালোচনা নানাভাবে চেষ্টা করেও থামাতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম বিতর্কে বাইডেন তাঁকে দুর্বলভাবে উপস্থাপন করার পর এ উদ্বেগ বেড়েছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির একের পর এক নেতা প্রকাশ্যে তাঁর প্রতি অনাস্থা প্রকাশ করে সরে যেতে বলছেন তাঁকে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণা শুরু হওয়ার আগেই ৮১ বছর বয়সী বাইডেনের বয়স নিয়ে আলোচনা শুরু হয়। দিন যত গড়াচ্ছে, প্রচার যত জোরালো হচ্ছে, তাঁর বয়স নিয়ে আলোচনা-উদ্বেগও তত বাড়ছে। বাইডেনকে এখন নিজ বয়স এবং দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে দলের নেতা, অর্থদাতা, সমর্থকদের আশ্বস্ত করতেই বেশি সময় ব্যয় করতে হচ্ছে।

যদিও নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীরা সাধারণত এ ধরনের সাক্ষাৎকার দেন না।

২২ মিনিটের ওই সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বাইডেনের বয়স নিয়ে। বয়স হলেও তা তাঁর দেশ পরিচালনার সক্ষমতায় কোনো বাধা সৃষ্টি করবে না, নানাভাবে এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি।

কিন্তু দলের নেতা-কর্মীদের উদ্বেগ কমেনি; বরং কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আরেক ডেমোক্র্যাট সদস্য মিনেসোটার অ্যাঞ্জি ক্রেগ গতকাল শনিবার বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রকাশ্যে তাঁকে সরে যেতে বললেন। অবশ্য এখনো দলের কোনো জ্যেষ্ঠ নেতা বাইডেনকে এ ধরনের আহ্বান জানাননি। উল্টো প্রেসিডেন্টের ওপর আস্থা প্রকাশ করে যাচ্ছেন তাঁরা।

কয়েকটি জনমত জরিপে বাইডেনের চেয়ে ট্রাম্পকে এগিয়ে থাকতে দেখা গেছে। এমনকি কোথাও কোথাও এ উদ্বেগও প্রকাশ করা হয়েছে, যদি বাইডেনই প্রার্থী থাকেন, তবে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর হেরে যাওয়া ছাড়াও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন কমতে পারে। সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন তাঁরা।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের মধ্যে টেক্সাসের লয়েড ডগেট প্রথম প্রকাশ্যে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছিলেন। গত শুক্রবার বাইডেনের সাক্ষাৎকার প্রচারের পর তিনি সিএনএনকে বলেন, ‘প্রথম যেদিন এ আহ্বান জানিয়েছিলাম, আজ রাতে এটা (বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার) তার চেয়েও বেশি জরুরি বলে মনে হচ্ছে।’

‘প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী হিসেবে সরে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন, নতুন প্রার্থীর জন্য সামনে এসে ডোনাল্ড ট্রাম্পকে হারানো তত কঠিন হয়ে পড়বে’, বলেন লয়েড ডগেট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত