আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কামালাকে নিজেদের মনে করেন ভারতের ছোট্ট একটি গ্রামের বাসিন্দারা

কামালাকে নিজেদের মনে করেন ভারতের ছোট্ট একটি গ্রামের বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ ভারতের ছোট্ট একটি গ্রাম থুলাসেনথ্রাপুরাম। চেন্নাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ গ্রামের অবস্থান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গ্রামটিতে যেতে পাড়ি দিতে হবে ১৪ হাজার কিলোমিটার। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের মায়ের দিকের বংশধরেরা ছিলেন এই গ্রামেরই বাসিন্দা।
গ্রামটির একেবারে মাঝখানে বর্তমানে শোভা পাচ্ছে ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসের বড়সড় একটি ব্যানার।

কামালার সাফল্যের জন্য স্থানীয় দেবতাদের উদ্দেশে গ্রামে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গ্রামের মন্দিরের দাতাদের তালিকায় উঠে এসেছে হ্যারিস ও তাঁর নানা-নানিদের নাম। এরই মধ্যে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

জো বাইডেনের সরে দাঁড়ানো এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম উঠে আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন থুলাসেনথ্রাপুরাম গ্রামের বাসিন্দারা।

কৃষ্ণমূর্তি নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশে তিনি (কামালা হ্যারিস) যত দূর গিয়েছেন, তা মোটেও সহজ নয়। আমরা তাঁকে নিয়ে গর্বিত। একসময় ভিনদেশিরা ভারতীয়দের শাসন করেছে। আর এখন ভারতীয়রাই শক্তিশালী দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে।’

বিশেষ করে নারীরা কামালাকে নিয়ে গর্বিত। নারীর পক্ষে সর্বক্ষেত্রে কী করা সম্ভব, তার প্রতীক হিসেবে তাঁরা কামালা হ্যারিসকে নিজেদের একজন হিসেবে দেখছেন।

গ্রাম সরকারের প্রতিনিধি অরুলমজি সুধাকর বলেন, সবাই তাঁকে চেনেন। এমনকি শিশুরাও। ‘আমার মা, আমার বোন’—এভাবেই সবাই তাঁকে সম্বোধন করছে। আমরা আনন্দিত যে তিনি তাঁর শিকড় ভুলে যাননি।

কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সড়কে আতশবাজি ফুটিয়ে, পোস্টার লাগিয়ে ও ক্যালেন্ডারে তাঁর ছবি ছেপে উদ্‌যাপন করেছিলেন গ্রামের বাসিন্দারা। এবারের উৎসাহ-উদ্দীপনা সে কথাই মনে করিয়ে দিচ্ছে।

কামালা হ্যারিসের মা শ্যামলা গোপালানের জন্ম ভারতের তামিলনাড়ুতে। তিনি স্তন ক্যানসার–গবেষক। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা। তাঁর পিতা-মাতার নিবাস ছিল থুলাসেনথ্রাপুরাম গ্রামে।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হ্যারিস লেখেন, ‘আমার মা শ্যামলা ভারত থেকে ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞানী, নাগরিক অধিকারকর্মী এবং দুই কন্যাসন্তানের গর্বিত মা।’

মায়ের মৃত্যুর পর বোন মায়াকে সঙ্গে নিয়ে চেন্নাই গিয়েছিলেন কামালা হ্যারিস। এ সময় মায়ের মরদেহের ছাই সাগরে ভাসিয়ে হিন্দুধর্মীয় রীতিও পালন করেন তিনি।

কামালা হ্যারিসের মায়ের ছোট বোন সরলা নিয়মিত মন্দিরে যান। কামালা হ্যারিসের পক্ষে তিনি ২০১৪ সালে ওই মন্দিরে ৫ হাজার রুপি দান করেছিলেন বলে জানান পুরোহিত নাটারঞ্জন। তাঁদের প্রার্থনা কামালাকে নির্বাচনে জয় লাভ করতে সহায়তা করবে বলে আত্মবিশ্বাসী নাটারঞ্জন।

গ্রামের বাসিন্দারা বলেন, তাঁরা যুক্তরাষ্ট্র থেকে হাজার মাইল দূরে থাকতে পারেন। কিন্তু হ্যারিসের এই যাত্রায় নিজেদের তাঁর সঙ্গী বলেই মনে করছেন তাঁরা। কামালা হ্যারিস কোনো একদিন তাঁদের সঙ্গে দেখা করতে আসবেন অথবা বক্তব্যে তাঁদের গ্রামের নাম নেবেন বলে আশাবাদী সেখানকার বাসিন্দারা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত