আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভয়াবহ ৯/১১ হামলার ২৩ বছর

ভয়াবহ ৯/১১ হামলার ২৩ বছর

ছবি: এলএবাংলাটাইমস

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। এই হামলা ৯/১১ নামে পরিচিত। ওই দিন আল-কায়েদার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবন বা টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে।

হামলা হয় পেনসিলভেনিয়াতেও। এসব হামলায় প্রাণ হারায় অন্তত ৩ হাজার মানুষ। আহত হয় আরও প্রায় ২৫ হাজার মানুষ। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, পুরো বিশ্বের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ছিল এটি, যার ক্ষত এখনও বহন করছে মানুষ।

ভয়াবহ এ হামলায় আল কায়েদার ১৯ জন জঙ্গীর নাম কালোতালিকায় অন্তর্ভূক্ত করে যুক্তরাষ্ট্র। একই বছর অক্টোবরে আই এস এর ওপর হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। এর কয়েক মাসের মধ্যেই আল কায়েদার অনেক শীর্ষ নেতাকে হত্যা ও গ্রেপ্তার করে ন্যাটো। হামলার ঘটনায় প্রধান আসামি করা হয় আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা ওসামা বিন লাদেনকে। ২০১১ সালের ২রা মে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে হত্যা করে মার্কিন নেভি সিল সদস্যরা।

দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মানুষ। দিনটি উপলক্ষে নিউ ইয়র্ক শহরের স্মৃতিসৌধে নিহতদের নামের পাশে ফুল ও পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১০ সেপ্টেম্বর থেকেই সেখানে জড়ো হয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন নিহতদের আত্মীয়-স্বজনরা।এসময় তাদেরকে নীরবে কাঁদতে দেখা যায়। স্মৃতিসৌধে নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনের নাম উচ্চারণ করেন।

এছাড়া ৯/১১ স্মরণে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন স্মরণ অনুষ্ঠান আয়োজন করে,যার মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, পতাকা প্রদর্শন,শোভাযাত্রা ও পুলিশ রেডিও বার্তা। তবে শুধু নিউইয়র্কেই নয় পেনসিলভানিয়া এবং পেন্টাগনেও নিহতদের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন মানুষ।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত