আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘১৮ বছর ধরে’ প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিচ্ছেন তিনি

‘১৮ বছর ধরে’ প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিচ্ছেন তিনি

ছবিঃ এলএবাংলাটাইমস

বিদ্যুৎ বিল অনেক বেশি আসছিল। বিল কমানোর চেষ্টায় বিদ্যুতের ব্যবহারও কমিয়েছিলেন। তাতেও কাজ হচ্ছিল না। কেন এমন হচ্ছে তা ভেবে পাচ্ছিলেন না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেন উইলসন। এমন অবস্থায় তিনি কর্তৃপক্ষের শরণাপন্ন হন। আর তাতে যা জানতে পারেন, তাতে চোখ কপালে ওঠে।

২০০৬ সাল থেকে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন কেন উইলসন। সেখানে বিদ্যুৎ বিতরণের কাজটি করে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস বিতরণ কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই)। সম্প্রতি তিনি দেখেন, বিদ্যুতের বিল বেড়েই যাচ্ছে। অনেক চেষ্টা করেও বিল কমাতে পারছিলেন না উইলসন।

ঘটনা কী তা জানতে উইলসন পিজিঅ্যান্ডই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। জানতে চান, ব্যবহার কমানোর পরও তাঁর বিদ্যুৎ বিল কেন এত বাড়ছে। জানা যায়, এই বিদ্যুৎ বিল তাঁর নয়, তাঁর প্রতিবেশীর। এক বা দুই মাস নয়, বছরের পর বছর ধরে উইলসন এভাবে প্রতিবেশীর বিল দিয়ে আসছেন।

সিবিএস স্যাক্রামেন্টোকে দেওয়া সাক্ষাৎকারে উইলসন তাঁর অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম সেখানে কোনো লিক হয়েছে কিংবা কেউ আমার বিদ্যুৎ চুরি করে নিচ্ছে অথবা আমার বিদ্যুতের মিটারে ত্রুটি আছে। কারণ, কিছু একটা ঠিকঠাক চলছিল না।’

অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানির এক কর্মী উইলসনের মিটার পরীক্ষা করতে তাঁর বাড়িতে যান। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, প্রতিবেশীর বিদ্যুৎ বিলকেই উইলসনের অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ বিল হিসেবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তাঁর অ্যাপার্টমেন্টের বিল এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

উইলসন বলেছেন, তিনি ১৮ বছর ধরে ওই অ্যাপার্টমেন্টে আছেন। তাঁর ধারণা, এই পুরোটা সময় ধরেই তিনি তাঁর প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়ে গেছেন।

পিজিঅ্যান্ডই কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘আমরা স্বীকার করছি যে এ ক্ষেত্রে ত্রুটি হয়েছে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত