আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনের সমর্থন পেলেন কামালা

যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনের সমর্থন পেলেন কামালা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন এমগেজ অ্যাকশনের সমর্থন পেলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। গাজায় চলমান ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালার প্রতিই আস্থা রাখার কথা বলেছে সংগঠনটি। এমগেজ অ্যাকশনের পক্ষ থেকে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলোত ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা পুনবর্হালের কথা বলেছেন, যা বড় বিপদের ঝুঁকি তৈরি করতে পারে। কামালার প্রচারশিবিরের পক্ষ থেকে একে স্বাগত জানানো হয়েছে।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে কামালা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই কামলাকে মুসলিম এ প্রভাবশালী সংগঠনটির পক্ষ থেকে সমর্থন দেওয়ার ঘটনা ঘটল। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আরব আমেরিকান ও মুসলিম ভোটাররা মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এসব ভোটারের ভোটে জো বাইডেন ট্রাম্পকে হারাতে পেরেছিলেন।

গাজায় ইসরায়েলের হামলায় তেল আবিবকে সমর্থন দেওয়ায় এমগেজ অ্যাকশনসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু মুসলিম সংগঠন বাইডেন প্রশাসনের সমালোচনা করে আসছে। কামালা হ্যারিসের পক্ষ থেকে গাজায় দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টিকে সমর্থন করেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মসংকল্পের অধিকারেরও পক্ষে তিনি।

এমগেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েল আলজায়াত এক বিবৃতিতে বলেন, ‘যদিও আমরা কামালার সব নীতির সঙ্গে একমত নই, বিশেষ করে গাজার যুদ্ধের বিষয়ে, তারপরও আমরা বাস্তববাদ এবং বিশ্বাস নিয়ে তাকে সমর্থন দিচ্ছি। ব্যালট বাক্সে কাকে নির্বাচন করবেন, ভোটারদের জন্য কঠিন পরিস্থিতিকে সহজ করতে আমরা সৎ পথনির্দেশনা দিচ্ছি।’

এর আগে ২০২০ সালের নির্বাচনে বাইডেনকে সমর্থন দিয়েছিল এমগেজ অ্যাকশন। তাদের দাবি, ১০ লাখের বেশি ভোটারকে তারা উদ্বুদ্ধ করেছিল। এমগেজের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পকে পরাজিত করতেই কমলাকে সমর্থন দেওয়া হচ্ছে, যাতে আবার ইসলামভীতি ছড়ানো ও ক্ষতিকর নীতিমালা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা যায়।

ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তাঁর প্রচারশিবির ইতিমধ্যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের নিয়ে বেশ কিছু অনুষ্ঠান করেছে। এ সপ্তাহে মিশিগানে আরেকটি অনুষ্ঠান করছেন তিনি। ট্রাম্প বলেছেন, মুসলিম অধ্যুষিত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমাবদ্ধ করে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন। ২০২১ সালে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এ নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে ‘সবচেয়ে ব্যর্থ’ নেতা বলেছেন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। গত বুধবার তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ধনকুবেরদের একজন বন্ধু বলেও বর্ণনা করেন।

অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি বক্তৃতায় এবং পরে টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কামলা সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প বিদেশ থেকে পণ্য আমদানির ওপর আবার বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন। এতে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণির পকেটে টান পড়বে।

পিটসবার্গে দেওয়া এক বক্তৃতায় ‘দেশকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন কামালা। তিনি এখানেও সাধারণ আমেরিকানদের জন্য পণ্যমূল্য কমিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার শিল্পনগর পিটসবার্গ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত