আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় কী আছে

ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় কী আছে

ছবিঃ এলএবাংলাটাইমস

জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এক নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বলা হয়, যদি যথার্থ অগ্রগতি হয়, তাহলে এই তালিকা পর্যালোচনা করা হতে পারে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এ–ও বলেছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন হুমকি দেখা দিলে আরও দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

এ নিয়ে দ্বিতীয়বার সুনির্দিষ্ট করে কোনো দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। এর আগে নিজের প্রথম মেয়াদে ২০১৭ সালে তিনি একই ধরনের একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন।

নতুন আদেশে যে ১২ দেশের নাগরিকদের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এ ছাড়া আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

উভয় শ্রেণিতেই আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গতবারের নিষেধাজ্ঞাটি বিনা নোটিশে কার্যকর হওয়ায় সে সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলোতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এড়াতে এবার এই সময়টুকু দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে

হোয়াইট হাউস বলেছে, সাধারণ বুদ্ধি থেকে আরোপ করা এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জনগণকে বিপজ্জনক বিদেশি ব্যক্তিদের হাত থেকে রক্ষা করবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে ট্রাম্প বলেছেন, কলোরাডোর বোল্ডারে সম্প্রতি কথিত সন্ত্রাসী হামলাটি প্রমাণ করে—যেসব বিদেশি নাগরিক সম্পর্কে যথাযথভাবে তথ্য যাচাই-বাছাই করা হয়নি, তাঁরা চরম ঝুঁকি সৃষ্টি করেছেন।’

গত রোববার যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে এক ব্যক্তি হামলা চালালে ১২ জন আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি মিসরের নাগরিক বলে শনাক্ত হয়েছেন।

নিষেধাজ্ঞার কী প্রতিক্রিয়া এসেছে?

ট্রাম্পের সর্বশেষ আদেশ জারির পর দেশ-বিদেশ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসেছে। ট্রাম্পের এ আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যেকোনো নিরাপত্তা সমস্যা মোকাবিলায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে সোমালিয়ার রাষ্ট্রদূত দাহির হাসান আবদি বলেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেও সতর্ক করে বলেন, ‘শুধু ভেনেজুয়েলাবাসীর জন্যই নয়, যুক্তরাষ্ট্রে থাকা এখন যেকোনো মানুষের জন্যই বড় ঝুঁকির।’

ডেমোক্র্যাটরা দ্রুতই ট্রাম্পের এ পদক্ষেপের সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পার্লামেন্ট সদস্য ডেমোক্রেটিক দলের প্রমীলা জয়পাল বলেন, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্প্রসারিত রূপ। এটা শুধু আমাদের বিশ্বমঞ্চে আরও বিচ্ছিন্ন করে ফেলবে।’

আরেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ডন বেয়ার বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

শেষবার কী হয়েছিল

ট্রাম্প হোয়াইট হাউসে তাঁর প্রথম মেয়াদে, ২০১৭ সালে আদি ভ্রমণ নিষেধাজ্ঞাটি জারি করেছিলেন।

ইরান, লিবিয়া ও সোমালিয়ার মতো দেশ সেবারও তাঁর ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ছিল।

সমালোচকেরা সেবার ট্রাম্পের ওই ভ্রমণ নিষেধাজ্ঞাকে ‘মুসলিম ব্যান’ বা ‘মুসলিম নিষেধাজ্ঞা’ বলে বর্ণনা করেছিলেন। কারণ, ট্রাম্পের প্রাথমিক তালিকায় থাকা সাতটি দেশ ছিল মুসলিম অধ্যুষিত। হোয়াইট হাউস পরে নীতি সংশোধন করে দুই অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলাকে যুক্ত করে।

২০১৮ সালে সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই আদেশ বৈধ বলে ঘোষণা দেয়। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের জাতীয় বিবেকের ওপর কলঙ্ক বলে উল্লেখ করেছিলেন বাইডেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত