আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বেড়েছে দেশের আমদানি ব্যয়, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বেড়েছে দেশের আমদানি ব্যয়, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশের রপ্তানি ও রেমিট্যান্স থেকে বৈদেশিক মুদ্রার আয় সেই তুলনায় কমছে। ফলে কয়েক মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের আগস্টে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ছাড়িয়ে যায়। আমদানি ব্যয় বাড়ায় গত ৯ মে রিজার্ভ ছিল ৪৪ দশমিক ১১ বিলিয়ান ডলার। এ রিজার্ভ থেকে ১০ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) প্রায় ২২৪ কোটি ডলার পরিশোধ করা হয়। এরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪১ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। গত বছরের আগস্টে আট মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ (৪৮ বিলিয়ন ডলার) ছিল বাংলাদেশের।

এদিকে, গাড়িসহ বিলাসী পণ্যের আমদানিতে ৭৫ শতাংশ এলসি মার্জিন নির্ধারণ করা হয়েছে। এসময়ে যাতে আমদানি ব্যয় পরিশোধে কেউ ব্যর্থ না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রচুর ডলার বিক্রি করছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত ডলার বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি। এর বিপরীতে বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকে এসেছে ৪৩ হাজার কোটি টাকার বেশি। এক অর্থবছর এত পরিমাণ ডলার এর আগে বিক্রি হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৩ সালের জুন শেষে রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে তা বেড়ে দ্বিগুণের বেশি হয়। ওই সময়ে রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৪৮ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলারে পৌঁছে। তবে গত কয়েক মাসে ধরে ধারাবাহিকভাবে রিজার্ভ কমছে। গত ৮ মে রিজার্ভ কমে দাঁড়ায় ৪৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। ১০ মে ২ দশমিক ২৪ বিলিয়ন ডলারের আকু পরিশোধের পর রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে চলে আসে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার মূল কারণ হিসেবে আমদানি ব্যয়ে ব্যাপক প্রবৃদ্ধির সঙ্গে রেমিট্যান্স কমে যাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আগামীতে বৈদেশিক মুদ্রার ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু হলে রিজার্ভে চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা।

এর আগে গত মার্চ পর্যন্ত ৯ মাসে আমদানি ব্যয় ৪৩ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ছয় হাজার ১৫২ কোটি ডলার হয়েছে। একই সময়ে রপ্তানি ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে তিন হাজার ৬৬২ কোটি ডলার হয়। ওই সময়ে রেমিট্যান্স ১৭ দশমিক ৭৪ শতাংশ কমে এক হাজার ৫৩০ কোটি ডলারে নেমে আসে। এতে চলতি হিসাবে রেকর্ড এক হাজার ৪০৭ কোটি ডলারের ঘাটতি দেখা দেয়। তবে বিদেশি ঋণ বাড়ায় সামগ্রিক ঘাটতি হয়েছে ৩১০ কোটি মার্কিন ডলার।

গত অর্থবছর বিভিন্ন ব্যাংকের হাতে উদ্বৃত্ত ৭৯৪ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভও একের পর এক রেকর্ড হতে থাকে। তবে আমদানি ব্যয় পরিশোধে কেউ যেন ব্যর্থ না হয়, এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর কাছে প্রচুর ডলার বিক্রি করছে।

গত ১০ মে দুই কোটি ১০ লাখ ডলার বিক্রির মধ্য দিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি ডলার। বিপরীতে বাজার থেকে ৪৩ হাজার কোটি টাকার বেশি এসেছে।

উদ্বৃত্তের চাপ কমাতে ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন ব্যাংক থেকে মোট ৭৯৩ কোটি ৭০ লাখ ডলার কিনেছিল বাংলাদেশ। এর বিপরীতে বিক্রি করেছিল মাত্র ২৩ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক কিনেছিল ৮৭ কোটি ৭০ লাখ ডলার, ওই সময়ে বিক্রি করেছিল ৮৩ কোটি ৫০ লাখ ডলার।

২০১৮-১৯ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক কোনো ডলার না কিনলেও সেসময়ে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছিল। আর ২০১৭-১৮ অর্থবছর বিক্রি করেছিল ২৩১ কোটি ১০ লাখ ডলার।

চলতি অর্থবছরের বর্তমান সময়ে প্রতি ডলারে এক টাকা ৯০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংকে ডলারের দর নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৭০ পয়সা। আর নগদ ডলার (খোলা বাজার) কিনতে ব্যয়ে করতে হচ্ছে ৯৩ টাকা পর্যন্ত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত