আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের লোগো ও মাসকট উন্মোচন

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের লোগো ও মাসকট উন্মোচন

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর লোগো এবং মাসকট উন্মোচন করলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন দেশের অন্যতম ক্রীড়া সংগঠক ও তারুণ্যের প্রতীক। তার যৌবনদীপ্ত ক্রীড়াশৈলী দেশের তরুণদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এ প্রজন্মের তরুণরাও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে আগামীতে হয়ে উঠবে অনন্য সাধারণ ক্রীড়াবিদ। এ কারণেই শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর লোগোতে রয়েছে তারুণ্যের প্রতীক শেখ কামালের প্রতিকৃতি এবং মাসকটে ব্যবহার করা হয়েছে বাবুই পাখী, যা প্রাণচঞ্চলতার প্রতীক; শত প্রতিকূলতার মাঝেও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।’

শেখ কামাল যুব গেমসের মূল লক্ষ্য হলো দেশব্যাপী উদীয়মান তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে সমুন্নত করা। উল্লেখ্য, গত বছরের মতো এবারও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ কামাল যুব গেমস ২০২৩-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং কো-চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের স্ত্রী নুরজাহান আহমেদ, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সস্ত্রীক এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম সস্ত্রীক উপস্থিত ছিলেন। এ ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, স্পন্সর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

লোগো এবং মাসকট উন্মোচনে আমন্ত্রিত অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং থিম সং বাজিয়ে শোনানো হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে আন্তঃউপজেলা, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে আন্তঃজেলা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৩ পর্যন্ত জাতীয় পর্যায়ে এই গেমস অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত