আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মুরগির পাশাপাশি মুরগির ডিমের দামেও আগুন

মুরগির পাশাপাশি মুরগির ডিমের দামেও আগুন

ছবি: এলএবাংলাটাইমস

দেশের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। দামে রেকর্ড ভেঙে ২৩০-২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও ব্রয়লারের কেজি ছিল ১৯০-২০০ টাকা। এ নিয়ে এক মাসের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকার মতো।

এছাড়া প্রতি ডজনে ডিমের দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অর্থাৎ প্রতি হালি ৫০ টাকা। গত সপ্তাহেও ১৩৮-১৪০ টাকা ছিল ফার্মের মুরগির ডিমের ডজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। কয়েকটি শীতের সবজির দাম কিছুটা কমেছে। এছাড়া প্রায় অপরিবর্তিত আছে অন্যসব পণ্যের দাম।

আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৫০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চালকুমড়া পিস ৫০-৬০ টাকা। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৪০-৫৫ টাকায়। শিম ৪৫-৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০-৭৫ টাকা, করলা ৮০-১০০ টাকা ও প্রতি কেজি আলু ২৭-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানভেদে বিভিন্ন বাজারে বরবটি বিক্রি হচ্ছে ৬৫-৮০ টাকা কেজি, চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, ঝিঙ্গা ৭০-৯০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, কচুর লতি ৫৫-৭০, ধুন্দুল ৫৫-৭০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা ও গাজর ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থানভেদে বিভিন্ন বাজারে বরবটি বিক্রি হচ্ছে ৬৫-৮০ টাকা কেজি, চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, ঝিঙ্গা ৭০-৯০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, কচুর লতি ৫৫-৭০, ধুন্দুল ৫৫-৭০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা ও গাজর ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।এছাড়া প্রায় অপরিবর্তিত আছে অন্যসব সবজির দাম। যদিও সবজির দাম ওঠা-নামার মধ্যেই থাকে।

সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছেৎ। লেয়ার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ২৯০-৩০০ টাকায়।এছাড়া স্থানভেদে রুই, কাতলা, মৃগেল কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০-৩৬০ টাকায়। পাঙাশের কেজি ১৫০-১৬০, তেলাপিয়া ২০০-২২০, গুড়া চিংড়ি ৪০০-৬০০ ও বড় চিংড়ি ৬০০-১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত