আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

একাত্তরের এই দিনে ৫ হাজার নিরীহ মানুষ নিহত হন

একাত্তরের এই দিনে ৫ হাজার নিরীহ মানুষ নিহত হন

কেরানীগঞ্জ গণহত্যা দিবস আজ

কেরানীগঞ্জে গণহত্যা দিবস আজ ২ এপ্রিল। ১৯৭১-এর এই দিনে ২৫ মার্চ রাতে ঢাকা শহরের নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর পরে এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী দ্বিতীয় হামলা চালায় কেরানীগঞ্জে। সে হামলায় প্রায় পাঁচ হাজার মানুষকে গুলি করে ও বেয়নেট দিয়ে হত্যা করা হয় বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।

ঢাকা শহরের অতি নিকটবর্তী হওয়ায় কেরানীগঞ্জ ছিল একাত্তরে অত্যন্ত গুরুত্বপূূর্ণ আশ্রয়স্থল। ঢাকা শহরের আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দলে দলে কেরানীগঞ্জে আসতে শুরু করেন। এ বিষয়টি বুঝেই ২ এপ্রিল কাকডাকা ভোরে পাকিস্তানি বাহিনী দ্বিতীয় হামলা চালায় কেরানীগঞ্জের ঘুমন্ত মানুষের ওপর।

দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, প্রেস ক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করবে। গতকাল উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা পরিষদের পক্ষ থেকে জিঞ্জিরা মন্যু বেপারীর ঢাল এলাকায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন ও আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা, মিলাদ ও কাঙালিভোজের আয়োজন করা হবে। এ ছাড়া উপজেলার মসজিদ, মাদরাসাগুলোতে শহীদদের জন্য দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহজাহান জানান, ৭১-এর ২ এপ্রিল আশপাশের কবরস্থানগুলোতে গর্ত খুঁড়ে একই কবরে ১০-১২টি করে লাশ দাফন করতে হয়েছিল। শুধু নজরগঞ্জ কবরস্থানের একটি কবরেই ৫৪ জনকে দাফন করা হয়েছিল।

কেরানীগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু জানান, নির্মম হত্যাকাণ্ডে, জিঞ্জিরা, মন্যু বেপারীর ঢাল, নজরগঞ্জ, গোলজারবাগ, মান্দাইল, কুশিয়ারবাগ, বড়িশুর, মাদারীপুর এলাকা লাশের স্তূপে পরিণত হয়েছিল। সৌভাগ্যক্রমে বেঁচে যান কেরানীগঞ্জে আশ্রয় নেওয়া শাজাহান সিরাজ, নুরে আলম সিদ্দিকীসহ আরো অনেক নেতাকর্মী।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত