আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ সুদানে প্রশংসিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীরা

দক্ষিণ সুদানে প্রশংসিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীরা

ছবি: এলএবাংলাটাইমস

নিরাপত্তা টহল, অস্থায়ী ক্যাম্প পরিচালনা, সীমানা নিরাপত্তাসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি যুদ্ধপীড়িত দক্ষিণ সুদানের নারী ও শিশুদের নিয়ে কাজ করছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা। দক্ষিণ সুদানের ব্যানব্যাট ৬-এর (আনমিস) দুটি স্কোয়াডে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ নারী এই মিশনে অংশ নিয়েছেন।

লিঙ্গ সমস্যার কার্যকর মোকাবিলার জন্য ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ব্যানব্যাটে নারী সৈনিকদের অন্তর্ভুক্ত করা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। দেশটির প্রত্যন্ত এলাকার নারীদের স্বাস্থ্য ও শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তাদের প্রাণ রক্ষাকারী ওষুধসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন তারা।

নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশটির বিভিন্ন এলাকায় সেমিনার করা হচ্ছে। এতে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা নারী শান্তিরক্ষীদের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় শান্তি স্থাপনের বৈশ্বিক প্রচেষ্টার সম্মানিত উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সুনাম অনেক আগে থেকেই রয়েছে। এবার যোগ হয়েছে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের নাম।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সময়ে আনমিস, এসআরএসজি, ফোর্স কমান্ডার এবং ডেপুটি ফোর্স কমান্ডারসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের পরিদর্শনের সময় বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন। দক্ষিণ সুদানের যুদ্ধক্লান্ত ও বিপর্যস্ত সমাজে যেভাবে নারী ও শিশুরাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বাংলাদেশি নারী শান্তিরক্ষীরা তাদের জন্য আশীর্বাদ বলছেন স্থানীয়রা।

দক্ষিণ সুদানের যুদ্ধাপীড়িত নারী ও শিশুদের পাশে থেকে নির্ভয়ভাবে কাজ করছে বাংলাদেশের নারী শান্তি রক্ষীরা উল্লেখ করে দেশটির রকরকডং পায়াম অ্যাডমিনিস্ট্রেটর বলেন, তাদের (দক্ষিণ সুদানের যুদ্ধপীড়িত নারী ও শিশুদের) কাছে আস্থা এবং ভরসার আশ্রয়স্থল হয়ে উঠেছেন নারী শান্তিরক্ষীরা। দীর্ঘ যুদ্ধের ভয়াবহতা ও নির্মমতা নব্য প্রতিষ্ঠিত দক্ষিণ সুদানের আপামর জনগণের জীবন ম্লান করে দিয়েছিল।

এখন তারা বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের কাছে প্রাণ খুলে সুখ-দুঃখের কথা বলতে পারছেন। নারী শান্তিরক্ষীরাও আগ্রহ ভরে তাদের সমস্যা শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত