আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচন আবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর: নির্বাচন কমিশন সচিব

নির্বাচন আবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর: নির্বাচন কমিশন সচিব

নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয় নম্বার দেওয়া শুরু হয়েছে। আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র। এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র। এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসেবে গ্রহণ করবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, আগে নিবন্ধন নির্বাচন কমিশন করতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায়ে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত