আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খনিজ সম্পদ উত্তোলনের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা ভূতাত্ত্বিক অধিদপ্তরের

খনিজ সম্পদ উত্তোলনের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা ভূতাত্ত্বিক অধিদপ্তরের


দুর্লভ খনিজ সম্পদ উত্তোলনের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা ভূতাত্ত্বিক অধিদপ্তরের ইমরান হোসেন, ঢাকা : দুর্লভ খনিজ সম্পদ উত্তোলনের নামে আবারও সরকারি অর্থ লুটপাটের নীলনকশা করছে ভূতাত্ত্বিক অধিদপ্তর। নদী ও সমুদ্র সৈকতের বালিতে দুর্লভ এবং অতিমূল্যবান খনিজ সম্পদ সন্ধানের নামে ইতিপূর্বে দফায় দফায় অর্ধশত কোটি টাকা খরচ করা হলেও সরকারি অর্থ লুটপাট ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। এখন আবার নতুন করে ৩৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার নতুন একটি প্রকল্প নিয়ে অর্থ লুটপাটের পাঁয়তারা করছে সরকারি এ প্রতিষ্ঠানটি। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ এর ‘খনিজ সম্পদ আহরণ ইনস্টিটিউট’ যমুনা ভ্রমপুত্র এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বালি থেকে অতিমূল্য খনিজ আহরণের নামে গত ১০ বছরে দফায় দফায় মোটা অঙ্কের অর্থ ব্যয় করছে। এছাড়া ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঝিনুকের মুক্তা চাষের নামে কয়েক কোটি টাকা খরচ করলেও কোন লাভ হয়নি। এরপরেও একটি বিশেষ মহলের তদবিরে ‘বাংলাদেশে নদীতে মূল্যবান খনিজ সম্পদের উপস্থিত নির্ণয় ও অর্থনৈতিক উন্নয়ন’ নামক একটি প্রকল্প নিতে যাচ্ছে।

এ প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সালের জুনের মধ্যে সিলেট ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রামের ৮ জেলায় নদীর বালি থেকে দুর্লভ খনিজ সম্পদ অনুসন্ধান। যদিও প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ে এসব জায়গায় খনিজ সম্পদের উপস্থিতির কোন লক্ষণ  পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, প্রকল্পটি গুরুত্বপূর্ণ না হওয়ায় দুই বছর ধরে এ নিয়ে পরিকল্পনা কমিশনের তেমন আগ্রহ ছিল না। কিন্তু, সরকারের একটি বিশেষ মহলের চাপে এ প্রকল্পটি অনুমোদন দিতে বাধ্য হচ্ছে পরিকল্পনা কমিশন।

শেয়ার করুন

পাঠকের মতামত