আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল

দশম জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন (৯ম অধিবেশন) আগামীকাল বুধবার শুরু হবে।

নতুন বছরের (২০১৬) প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম কার্য-দিবসে ভাষণ দেবেন। পরে এ ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। নিয়ম অনুযায়ী এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে।

 ইতিমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির সংসদের ভাষণ অনুমোদিত হয়েছে।

 এদিকে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে নতুন বছরের অধিবেশনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

 নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে। সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে সংবাদ সংস্থা বাসসকে জানানো হয়, আজ পর্যন্ত উত্থাপন ও পাসের অপেক্ষায় এ শাখায় মোট ২৭টি বিল জমা রয়েছে। এর মধ্যে পুরনো বিল ১৫টি এবং নতুন বিল ১২টি। নতুন বিলের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিল -২০১৬, মহাকাশ গবেষণা ও দূর অণুধাবন (সংশোধন) বিল-২০১৬, পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল- ২০১৬, বঙ্গবন্ধূ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল-২০১৬, দেওয়ানি কার্যবিধি (সংশোধন) বিল-২০১৬, নেভি (সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়ক) বিল ২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬।

 
এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ৫টি বিল এ অধিবেশনে পাস হতে পারে।

 এদিকে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়ে গত ২৩ নভেম্বর শেষ হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে ২৭টি সরকারি বিলের মধ্যে ১০টি বিল পাস হয়। ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিস পাওয়া যায়। নোটিসগুলো থেকে ১৮টি গৃহীত নোটিসের মধ্যে ৮টি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিসেরর সংখ্যা ১০৫টি ছিল।

এ ছাড়া অষ্টম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় একটি নোটিসের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। নোটিসের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ পরিবেশ বিষয়ক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত