আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে বৃষ্টির সঙ্গে বাড়ছে শীত

বাংলাদেশে বৃষ্টির সঙ্গে বাড়ছে শীত

বুধবার সকাল থেকে থেমে থেমে সারা দেশে বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা আচমকা বেড়ে গিয়েছে। শীতের এই তীব্রতা থাকবে আরো চার থেকে পাঁচ দিন এবং তা বাড়তে পারে। আগামীকাল থেমে যাবে বৃষ্টি। ৪-৫ দিন পর শীতের তীব্রতা কমতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীতে হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিলেন না। পথচারীদের অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে ভিজতে হয়েছে বাধ্য হয়ে। যারা রিকশায় ছিল তারাও পর্দা না থাকায় ভিজেছে। সড়ক ও ফুটপাতে ছিন্নমূল মানুষের বেশি ভোগান্তি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল তিন মিলিমিটার। এদিন  সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে রাজশাহীতে ২৫ মিলিমিটার। এ ছাড়া ইশ্বরদীতে ১৫, সিলেটে ২, যশোরে তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বুধবার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল হাতিয়ায় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করার কারণে এ বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

দিনাজপুর, ডিমলা, বাদলগাছী, রাজারহাট, শ্রীমঙ্গল, চূয়াডাঙ্গা, যশোর, পাবনা ও রাজশাহী অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদুশৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে ।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান ̈ বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিববর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল  ৯০ শতাংশ। পরবর্তী তিনদিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত