আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

চীন-রাশিয়ার অভিনন্দন

চীন-রাশিয়ার অভিনন্দন

বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। যদিও এই নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দল বিএনপি। সেইদিনের নির্বাচনে বিপুল ভোটে জিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পরেই বিভিন্ন দেশের দূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং অভিনন্দন জানান।

ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ অনেকে দেশের প্রতিনিধি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এছাড়া রাশিয়া এবং চীনের রাষ্ট্রদূত হাসিনার সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানান।

তবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই নির্বাচনের সমালোচনা করেছে। উভয়দেশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’

অন্যদিকে যুক্তরাজ্যও বলেছে, নির্বাচনের সময় সহিংসতা এবং ভয়ভীতির কার্যক্রম হয়েছে।

দেশ দুইটির এমন বিবৃতির পর গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। সব দেশই বলেছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মতে, একদিকে পশ্চিমাদের নিন্দা এবং অন্যদিকে চীন ও রাশিয়ার স্বাগত জানানোর এই বৈপরীত্য হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাব্য নাটকীয় বৈদেশিক নীতির ফলাফলের একটি বাতায়ন।

নির্বাচন নিয়ে পশ্চিমাদের উদ্বেগকে প্রত্যাখ্যান করে দেওয়ার এবং চীন ও রাশিয়ার সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সম্পর্ক, পশ্চিমের সঙ্গে এ দেশের সম্পর্ককে আরও তলানিতে নামাতে পারে। আর এটি অন্যদিকে বেইজিং ও মস্কোর সঙ্গে ঢাকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে।

ঢাকাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, তার ধারণা নির্বাচন পরিচালনায় মূল ভূমিকা পালনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা আসতে পারে।

কিন্তু এটি করলে ঢাকায় চীনের উত্থান ঠেকাতে মার্কিন কৌশল বিপন্ন হতে পারে। গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ চীনের অন্যতম বাণিজ্যিক পার্টনার।

অন্যদিকে রাশিয়া বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে সহযোগিতা করছে। ইতিমধ্যে গত অক্টোবরে রাশিয়া থেকে ঢাকায় ইউরেনিয়াম এসেছে। এছাড়া তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে তিনটি প্রয়োজনীয় পণ্য- জ্বালানি, খাদ্যশস্য এবং সার-এর প্রধান সরবরাহকারীও রাশিয়া।

জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা যদি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে খুব জবরদস্তিমূলক বা দমনমূলক পন্থা অবলম্বন করে, তাহলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত বাড়বে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ বলেছেন, পশ্চিমারা একটি গুরুতর দ্বিধার সম্মুখীন হবে।

তবে তিনি আরও বলেছেন, বাংলাদেশ কার্যত একদলীয় রাষ্ট্রে পরিণত হচ্ছে। সরকার আরও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আইন এবং আইনবহির্ভূত পদক্ষেপের মাধ্যমে যে কোনো ধরনের বিরোধী দলকে ধ্বংস করার চেষ্টা করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত