আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ছেউঁড়িয়াস্থ লালন আখড়ায় ভাঙলো সাধুর হাট

ছেউঁড়িয়াস্থ লালন আখড়ায় ভাঙলো সাধুর হাট

বাউলের শিরোমণি ফকির লালন শাহের তীর্থভূমি কুষ্টিয়ার ছেউঁড়িয়াস্থ লালন আখড়ায় ভাঙলো সাধুর হাট। লাখো জনতার ঢলে মুখরিত লালন আখড়ায় বেজে উঠেছে বিদায়ের সুর। শনিবার (১৯ অক্টোবর) সমাপনী অনুষ্ঠান শেষে বাউল-সাধুরা ফিরে গেছেন নিজ নিজ আশ্রমে। ভাব জগতের মরমী গান, ভাবের আদান-প্রদান, গুরু ভক্তি, সাধুসঙ্গ ও জমকালো সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে তিনদিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান,বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৪৭-ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক মো. মাহবুব মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ছাত্র-জনতা প্রতিনিধি মোজাক্কির রহমান রাব্বি ও মো. সাজেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট লালিম হক। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার।


বক্তারা  বলেন, লালনের ফকিরের আধ্যাত্মিকতা ও দর্শন নিয়ে দেশ-বিদেশে গবেষণা হচ্ছে। ফকির লালন ছিলেন অসাম্প্রদায়িক  চেতনার মানুষ। আত্মপরিচয়ে তিনি ছিলেন নীরব। লালনের প্রধান কীর্তি হচ্ছে তাঁর গানের কথা ও সুর। তিনি জাত-পাতের ঊর্ধ্বে গানের মাধ্যমে মানব প্রেম ও মানবতার জয়গান গেয়ে গেছেন। সমাজের সকল অনাচার ও বৈষম্য দূরীকরণে লালনের অহিংস বানী ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নবীন-প্রবীণ বাউল শিল্পীদের পরিবেশনায় লালনের অসংখ্য হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর গান রাতভর পরিবেশিত হয়। এছাড়া মরা কালি নদীর পাড়ে বাউলদের খন্ড গানের জলসা দর্শক-শ্রোতারা ঘুরে ঘুরে উপভোগ করেন।

 

এর আগে প্রায় সাত হাজার বাউল ফকিরকে রাতের খাবার খিচুড়ি (অধিবাস) সকালের নাস্তা (বাল্যসেবা) পায়েস ও মুড়ি এবং দুপুরের খাবার (পূন্যসেবা) সাদা ভাত, ডাল ও সবজি খাবার দেওয়া হয়। পরে দধি দিয়ে মিষ্টিমুখ করানো হয় বাউল ও অতিথিদের। আঁখড়া বাড়িতে তিন বেলার খাবার গ্রহন বাউল-সাধুদের আচার অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ও পরমাত্মার পরম শান্তির অনন্য পরশ। তবে ১৮ অক্টোবর দুপুরে পূন্যসেবা গ্রহনের পরই  বাউলদের  অধিকাংশ মাজার ত্যাগ করেন। 

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের বাউল ফকির জসিম উদ্দীন জানান, লালনের মৃত্যুবার্ষিকী ও দোল পূর্ণিমার তিথিতে আয়োজিত অনুষ্ঠানে সাঁইজির মাজারে ভক্তি-শ্রদ্ধা প্রদর্শনের জন্য মনের টানে ছুটে আসেন লালন আখড়ায়। ফকির লালনের দর্শন ও তার নির্দেশিত পথ অনুসরণের মাধ্যমে আত্মার প্রশান্তি লাভ করা সম্ভব বলে তিনি জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত